
কেমন হবে, যদি বন্ধুদের সামান্য ডেয়ারের চাপে পড়ে, মজার ছলে কোনো এক ভিনদেশিকে প্রপোজ করার পর সে সত্যিই আপনার দেশে এসে হাজির হয়? কেমন হবে, সে যদি সত্যিই আপনাকে ভালোবেসে বসে? হ্যাঁ, ঠিক এমনটাই হয়েছিল এই গল্পের নায়িকার সাথে। সহজ সরল মেয়েটা বন্ধুত্বের চাপে পড়ে ফেঁসে গিয়েছিল খুব খারাপভাবে। সুদূর দেশ থেকে এক বিদেশি ছেলে তার টানে নিজ দেশ ছেড়ে বাংলাদেশে এসে হাজির হয়েছিল সেদিন। একদিকে তখন এক অচেনা বিদেশির অকুণ্ঠ প্রেম, অন্যদিকে পরিবারের কঠোর নিয়মের শেকল। দ্বিধা, টানাপোড়েন আর হৃদয়ের টান– শেষ পর্যন্ত কোন পথে হেঁটেছিল সে? বাধ্যতার বন্ধনে নিজেকে গুটিয়ে নিয়েছিল, নাকি ভালোবাসার টানে ভেঙে ফেলেছিল সব সীমারেখা? জানতে হলে পড়ুন এক অনন্য প্রেমের গল্প— "প্রণয় রেখা"।