

ইতিহাস সাক্ষী, ভালোবাসা এমন এক অনুভূতি যা উঁচু-নিচু, ধনী-গরিব কোনো ভেদাভেদ মানে না। যে অনুভূতি কখনো বলে-কয়ে হয় না, যা হঠাৎই মনে এসে কড়া নাড়ে। কিন্তু সব ভালোবাসার শেষ কি প্রাপ্তিতে হয়? নাকি কেউ শুধু অনুভবেই রয়ে যায়! গ্রামের এক সাধারণ স্কুল মাস্টারের মেয়ে খাদিজা, ভালোবেসে ফেলে তাদের গ্রামের জমিদারপুত্র শাহমীরকে। কিন্তু তা প্রকাশে বাধা হয়ে দাঁড়ায় তাদের মধ্যকার সামাজিক ও অর্থনৈতিক অবস্থান। খাদিজা কি পারবে সবকিছুকে ছাপিয়ে শাহমীরকে তার মনের কথা বলতে? শাহমীর কি খাদিজার ভালোবাসা গ্রহণ করবে? নাকি তাদের মধ্যকার সামাজিক ও অর্থনৈতিক অবস্থানকে সামনে রেখে খাদিজার নিঃস্বার্থ ভালোবাসা ফিরিয়ে দেবে? জানতে হলে ডুব দিতে হবে "ভালোবাসা কারে কয়" নামক এক অন্যরকম প্রেমের উপাখ্যানে।