

'এতোটা কাটলে কীভাবে, মেয়ে?' নিবিড়ের কথার বিপরীতে সুবহা কোনো কথা বলে না। 'মুখে কী হয়েছে? সকালে তো না জিজ্ঞাসা করতেই কত বকবক করলে, আর এখন জিজ্ঞাসা করছি বলে চুপ হয়ে গেলে?' সুবহা তাও কিছু বলে না। নিবিড় তপ্ত শ্বাস ফেলে সুবহার কাটা স্থানটা পরিষ্কার করে সেখানে স্টিকিং প্লাস্টার লাগিয়ে দিলো। নিবিড় অবাক হয় এখন সুবহাকে দেখে। এখন এতো শান্ত হয়ে বসে আছে কেন সে? নিজের মনেই প্রশ্নটা করে বসলো নিবিড়, কিন্তু কোনো উত্তর আসলো না। সকালের মেয়েটার সাথে সে এখনকার মেয়েটাকে পারছে না। নিবিড় যে কাজটা করছে, সেটা কী ঠিক করছে সে? মনে মনে নিজেকেই জিজ্ঞাসা করলো নিবিড়। কিন্তু সকালে সুবহার চড়ের কথা মনে পড়তেই রহস্যময় হাসি দিয়ে নিজের কাজটা করে ঠিকভাবে রিকশার উপর নড়েচড়ে বসলো সে। সুবহার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বললো, 'মিস ওয়ার, মিসেস, হোয়াট এভার, সকালের কাজটা তুমি মোটেও ভালো করনি। দেখো, এর ফল তোমাকে কত দিন উপভোগ করতে হয়।' কথাটা বলেই নিবিড় রিকশা থেকে নেমে দাঁড়ালো, তারপর নিজের গাড়ির দিকে হাঁটা ধরলো; ততক্ষণে জ্যাম অনেকটা ছেড়ে দিয়েছে। সুবহা এখনও শান্ত দৃষ্টি নিবিড়ের যাওয়ার দিকে তাকিয়ে আছে, আর নিবিড়ের লাগানো স্টিকিং প্লাস্টারের উপর হাত রাখে।
অনেক ভালো লাগলো গল্পটা আপু
Read all reviews on the Boitoi app
অনেক দিন ধরে পড়বো, পড়বো করে পড়া হয়নি আজ শেষ করামল৷ অনেক সুন্দর ছিলো আপু
তোমার গল্প মানেই একদম মন ছুয়ে যাওয়ার মতো গল্প, আমি অনেক আগে থেকেই তোমার গল্প পড়ি। ওই যে কুঞ্জছায়া!! কী সুন্দরই না ছিলো গল্পটা। এবারেও অন্য রকম। তুমি খুব সুন্দর করে সহজ সরল সাবলীল ভাষায় গল্প লিখতে পারো। অসাধারণ হয়েছে গল্পটা । নিবিড়,সুবহা,আরিয়ান আর নীড়কে খুব ভালো লাগলো। এদের ভালোবাসার মূহুর্তগুলো দেখার জন্য অপেক্ষা করছি।। খুব খুব সুন্দর করে ওদের আবারও তাড়াতাড়ি এনো। নিবিড়-সুবহা: আমার যে মন্ত্রী সাহেব নিবিড়কে কী পরিমাণ ভালো লাগো তা ভাবনার বাইরে। লোকটা সুবহার সামনে নিজের সব অনুভূতি মেলো দেয় কিন্তু তাও মেয়েটা! লোকটা সুবহাকে ভালোবাসতে জানে। সুবহা চরিত্রের প্রতি আমি অবসেসড, মেয়েটা আমার নিবিড়কে মোটেও বুঝতে চায়না। নিবিড়ের ভালোবাসা তার প্রতি বেড়েই চলেছে আর সুবহা?? মেয়েটার জন্যও খারাপ লাগে তবে নিবিড়ের থেকে কম 🥱। এই দুইজনের বিয়ের পরের কাহিনি তাড়াতাড়ি আনো আপাই । আরিয়ান -নীড় : আরিয়ান আর নীড়ের কাহিনিগুলো পড়তে ভালো লাগতো। আরিয়ান নিবিড়ের ডান হাত হয়ে ওর বোনের সাথে প্রেম করছে 🙂 নিবিড় জানতে পারলে কী যে হবে সেটা নিয়ে টেনশনে আছি। আরিয়ান একবার নিবিড়ে সামলায় তো একবার নীড়কে😂 এটা সুন্দর ছিলো। অনেক সুন্দর। ওদের কাহিনিও বড় করে দিও প্লিজ। আরো অনেকজনকে ভালো লেগেছে যেমন মীরা, অরিন,মাহিমা, এরা খুব ভালো ছিলো। কুটনি ময়না বেগমের চুল ছিড়তে ইচ্ছে করছে। আপু তোমাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর করে ওদের দেওয়ার জন্য। ভালবাসা রইলো অবিরাম। তোমার আগামীর পথ চলা সুন্দর হোক এটাই দোয়া রয়ল।
অনক সুন্দর একটা গল্প। গল্পটা অনেক ভালো লাগলো লেখিকা৷ অনেক সাসপেন্স আছে এটাতে, এমন জায়গায় এসে থামলো না?? ভীষণ সুন্দর হয়েছে! আশা করি পরের পাঠ তাড়াতাড়ি দিবেন । এতো চমৎকার গল্প। সুবহা আর নিবিড়কে ভিষণ ভালো লেগেছে! কী সুন্দর দুইটা! ওদের বেশি পড়তে পারিনি তবে যতটুকু পড়েছে তাতে মনে হয় সামনে ওদের জুটি জমে যাবে৷ আপনি কী সুন্দর করে প্রতিটি ধাপ ফুটিয়ে তুলেছে লেখিকা কী আর বলবো । এদেরকে প্রথমে ফেসবুকে পড়েছিলাম, প্রথম অংশ পড়ে মনে হয়েছে সত্যিই এতোদিনের অপেক্ষা শেষ হবে কিন্তু!!! ইশশ তাদের বিয়েটা!প্রতিটি মূহুর্তে দারুণ ভাবে উপভোগ করেছি আপু, ওদের দুইটাকে ভিষণ ভালো লাগলো।। ধন্যবাদ লেখিকা অনুভূতি প্রকাশ করার ভাষা নাই কিন্তু এক কথায় অসাধারণ ছিল গল্পটা।
Valo laglo 🌟🌟🌟🌟❤️❤️❤️