
ভিন্ন স্বাদের এবং ভিন্ন ঘরানার বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলা-ভাষী দশজন গল্পকারের দশটি গল্প নিয়ে এই 'মসলা' নামক গল্প সংকলন। এটি আমার সম্পাদনায় প্রথম গল্প সংকলন। আমি নিশ্চিত, আপনাদের খুব ভালো লাগবে। রন্ধনশিল্পে যেমন নানান মসলায় মিশ্রিত হয়ে খাবার হয় সুস্বাদু, ঠিক তেমনি ভিন্ন ঘরানার দশটি গল্পের সংকলন 'মসলা' আপনাকে কাচ্চি-বিরিয়ানীর স্বাদে ভরপুর রাখবে। এই গল্পগুলোতে আছে—প্রেম, প্রীতি, ভালোবাসা, ভালোবাসার মাধ্যমে চরম প্রতিশোধ, ২৪-এর আন্দোলনে সাধারণের মিশে যাওয়া, মায়া-মমতা আর বিচ্ছেদের সুরসহ জীবনের নানান বাঁকে লুকিয়ে থাকা মুহূর্তের কথা। পড়ুন এবং হারিয়ে যান এক নতুন ভুবনে। গল্পগুলো আপনাদের ভালো লাগলেই আমার সম্পাদনার সার্থকতা। আশা করি, নিরাশ হবেন না। ধন্যবাদ! - সম্পাদক