

“বিয়ে” এটা শুধু একটা শব্দ নয়। এটা এক জীবনের স্বপ্ন, আশা, ভালোবাসা, আবেগ, মোহ—সবকিছুর সংমিশ্রণে গড়া এক অদ্ভুত অনুভূতি। সেই বিয়েকে ঘিরে আজকের গল্পটি। গল্পটা এক মিষ্টি রমনীর। নিজের মনের বিরুদ্ধে গিয়ে অল্প বয়সে বিয়েতে মত দেওয়া এক অসহায় রমণীর। যেই বিয়েতে তার মত ছিল না সামান্যটুকু। তবে পরিবারের জোরে নিজেকে সাজিয়েছিল স্বামী নামক এক অচেনা পুরুষের সংসার করার জন্য। কিন্তু সেই মেয়েটা লাল শাড়ী পড়ে সেজে শশুরবাড়ি উঠার আগেই, সেই স্বামী নামক পুরুষটি যখন কবুল বলার পরপরই অন্য আরেক মেয়েকে নিয়ে পালিয়ে যায়। তখন কি হয়েছিল সেই অসহায় মেয়েটির? এরপরের দিনগুলো কি সুখের ছিল? নাকি সমাজ নামক বেড়াজালে আটকে পড়েছিল উতপ্রতভাবে? স্বামী নামক সেই অচেনা পুরুষটা কি ফিরে এসেছিল তার জীবনে? নাকি ভেঙে যাওয়া তাকে নতুন করে গড়ে তোলার জন্য নতুন মানুষের আগমন হয়েছিল?