
আকুল আবেদনে ডেকে বলছে নয়ন, মন তুই শোন। দুয়ার খুলে ডেকে নে তারে, বাতাসার মিষ্টি মন। বাতাসার মতো মিলিয়ে যাওয়া মিষ্টি স্বাদের প্রেমের গল্প ‘ফুলবাতাসা’। গল্পটি একপাক্ষিক প্রেম, আবেগ আর অনুভূতির হালকা বর্ণনার সাজে বর্ণিত। অযাচিত ইচ্ছে, অবিরল মায়া মোহে যখন বৈষম্যের বাধা; মর্মস্পর্শী কারণে স্নেহভাজন সমর্থন তখন সম্পর্কে গাঁথা। মন্দ কী, যদি ক্ষত দাগ মুছে দিতে সংকল্পবদ্ধ হওয়া যায়? সংঘবদ্ধভাবে এক নতুন দিনের জন্ম দেয়া যায়? মন্দ কী যদি মানবিক বিচারবোধে জাগ্রত কীট উপড়ে ফেলে একটা প্রেমের সংজ্ঞা লেখা যায়? সুমিষ্ট প্রেমের সংজ্ঞা?