

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি—এটা ঠিকঠাক কোন ঘরানার বই তা বলা মুশকিল! এখানে গল্প আছে, কবিতা আছে, আছে চিঠি, ডায়েরির পাতা, আছে বুকের ভিতর অযুত বছরের জমিয়ে রাখা কথা। এই বই যেন এক পৃষ্ঠায় রোদ, আরেক পৃষ্ঠায় বৃষ্টি। কোথাও মেঘের গর্জন, কোথাও বা নিঃশব্দ সন্ধ্যা। ঠিক যেমন শ্রাবণ— একটাই মাস, অথচ তার ভেতর লুকিয়ে থাকে শতরকম অনুভব। এই বই সেই অনুভবগুলোরই একটা খণ্ডচিত্র। যা কখনো বলা হয়ে ওঠে না, অথচ থেকে যায় মনের ভেতর জমে থাকা শ্রাবণের মতো। এই শ্রাবণ কেবল তোমার