

স্বপ্ন গড়ে ওঠে একটু একটু করে। আর ভাঙ্গে এক মূহুর্তে। স্বপ্ন ভাঙ্গা মানুষ জীবন্তলাশ হয়ে বেঁচে থাকে। জীবন্তলাশের দুঃখবিলাস শোনার কেউ থাকে না। চোখে জল, ভাঙ্গা মন, হৃদয়ে রক্তক্ষরণ, ওষ্ঠদ্বয়ে তাচ্ছিল্যের হাঁসি নিয়ে জীবন্ত লাশ পার করে মূহুর্তের পর মূহুর্ত। চোখের জল শুকিয়ে গেলেও হৃদয়ের ক্ষত শুকাই না। বিষণ্ণতা, শুকিয়ে যাওয়া চোখেরজল, রঙহীন পৃথিবী তাদের সামনে তুলে ধরে স্বপ্ন চিরে বেড়িয়ে আসা নির্মম বাস্তব। রঙহীন পৃথিবীটা তাদের কাছে মূহুর্তে মূহুর্তে রাঙিয়ে যায়,, কালো, সাদা, ধূসর, ছাই রঙে। থেকে যায় জীবন্তলাশের দীর্ঘশ্বাসের গল্প।