

অন্তর্দহন এটি গভীর মানসিক যন্ত্রণার কাব্যগ্রন্থ, যেখানে ভালোবাসা, বিচ্ছেদ, হতাশা, বাস্তবতা, আত্মসংঘাত, এবং সমাজের নিরবতাকে কবিতার রূপে জীবন্ত করে তোলার চেষ্টা করছি। প্রতিটি কবিতা যেন একেকটি দগ্ধ হৃদয়ের চিঠি—লিখিত নিঃশব্দে, পাঠযোগ্য শুধুই অনুভবে। এখানে প্রেম এসেছে অব্যক্ত ভাষায়, ঘৃণা এসেছে অন্তঃস্থ ঘৃণিত অভিজ্ঞতার কথা বলতে। যন্ত্রণা এখানে কাঁদে শব্দের মাঝে, আমি আশা করি সবার আমার এই কাব্যগ্রন্থ টা ভালো লাগবে
😌☘️
Read all reviews on the Boitoi app
একদম আমার সাথে মিল 😌
এই কাব্যটি প্রতিটা মানুষের কিছু না বলা ভিতরে চাপা কথা গুলো ফুটিয়ে তুলেছে এই কাব্যটি কোথাও গিয়ে আমার জীবনের সাথে মিলে গেছে🥰
আমি সম্প্রতি এই বইটি পড়েছি, যা আমার জীবনের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিল রয়েছে। বইটির অনুভূতি এবং সিদ্ধান্তগুলো যেন আমার নিজের জীবনের প্রতিচ্ছবি। পড়তে পড়তে কখনও মনে হয়েছে, লেখক আমার জীবনের গল্পটাই যেন তুলে ধরার চেষ্টা করেছে। এই বইটি আমাকে নিজেকে নতুনভাবে বুঝতে সাহায্য করেছে।কিছু কিছু অধ্যায়ে যেমন ১৪:""যারা বলে "তুমি পারবে না", তাদের ভুল প্রমাণ করাটাই আমার স্বপ্ন। আমি হয়তো ধীরে চলি, কিন্তু থামি না"" এই কথাটা যেন আমার মন থেকে বের করে লেখক বইটিতে লিখেছেন। আবার কিছু অংশে যেন নিজের ভুলগুলোর প্রতিবিম্ব দেখেছি। এবং অধ্যায় ১০:""নিজের কষ্টকে শক্তি বানাতে হবে"" ও দিনশেষে নিজেকে ভালবাসতে হবে।
এই বইটা পড়ার সময় বারবার মনে হয়েছে, যেন আমার মনের ভেতরের যন্ত্রণাগুলোই লেখক কবিতায় ফুটিয়ে তুলেছেন। এতটা সত্য আর অনুভূতিসম্পন্ন লেখা খুব কম পড়েছি। "অন্তর্দহন" আমার হৃদয়ে গেঁথে থাকবে অনেকদিন।
কি বলবো ভাষা খুজে পাচ্ছি না কারন লেখা গুলো পুরো টাই বাস্তবতা থেকে নেওয়া এইখানে প্রত্যক টা লেখা যেন আমার লাইফ এর সাথে জরিয়ে আছে
সত্যই ভাইয়া আপনি যে কথা গুলো এতো সুন্দর ভাবে তুলে ধরছেন প্রশংনীয়।