

কোনো এক রহস্যময় কারণে ক্লোভেলী গ্রামে ফসল ফলে না, জন্মায় না কোনো শিশু। আর দুনিয়ার অগোচরে যদি জন্মেও থাকে, তার পরিণতি হয় নীরব মৃত্যুতে। কেউ জানে না এই অদ্ভুত মৃত্যুর কারণ। কেবল মায়ের শিয়রে পড়ে থাকে নিস্তেজ, ফ্যাকাসে এক অস্তিত্ব। এই গ্রামে কেউ প্রবেশ করতে পারে না, আবার বের হয়েও যেতে পারে না। এখানে বসবাসরত মানুষগুলোও আক্রান্ত কোনো না কোনো জটিল ব্যাধিতে—সবাই যেন মৃত্যুর প্রহর গুনছে। ধারণা করা হয়, খুব শিগগিরই এই গ্রামটি পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। না থাকবে এর কোনো ইতিহাস, না থাকবে কোনো অস্তিত্ব। হয়তো ধুলিস্যাৎ হয়ে গেলেই ঘুচবে এর অভিশাপ। অভিশাপ! বিজ্ঞান এর সম্পূর্ণ বিপরীত হলেও, লোকমুখে বহুল প্রচলিত যে—ক্লোভেলী এক অভিশপ্ত গ্রাম। কেউ বলে, নরকের নিঃশ্বাস পড়েছে এই গ্রামে। আবার কেউ বলে, রক্তচোষা পিশাচের ভয়ঙ্কর প্রতিশোধের উদ্ভাসন ঘটেছে এখানে। তবে দিনশেষে—সবটাই যেন এক প্রহেলিকার অন্তরালে ঢাকা পড়ে যায়।
"গল্পটা অনেকদিন ধরে পড়ার জন্য অনেক আগে থেকে ইন্টারেস্টেড ছিলাম, অবশেষে আজ পড়লাম।ভ্যাম্পায়ার এবং ফ্যান্টাসি জগৎ নিয়ে যে এত ভালো গল্প হতে পারে, এটা সত্যি জানা ছিলো।পড়ার পড় যেন মাথায় এগুলো নিয়েই বেশি ঘোরাফেরা করছে রাফা আপু মানেই ম্যাজিক🤩"
সুরাইয়া আপুর গল্প মানে অন্যরকম কিছু🥰🥰🥰 🥰গল্পে লেভিন আর অলিভিয়ার ভালোবাসার কথা আর নাই বললাম😘😘😘 অনেক সুন্দর হইছে গল্প 😘😘😘
Read all reviews on the Boitoi app
গল্পটা অনেকদিন ধরে পড়ার জন্য অনেক আগে থেকে ইন্টারেস্টেড ছিলাম, অবশেষে আজ পড়লাম।ভ্যাম্পায়ার এবং ফ্যান্টাসি জগৎ নিয়ে যে এত ভালো গল্প হতে পারে, এটা সত্যি জানা ছিলো।পড়ার পড় যেন মাথায় এগুলো নিয়েই বেশি ঘোরাফেরা করছে রাফা আপু মানেই ম্যাজিক🤩
অসাধারণ 🥹🌻❤️
মাঝখানে লেভিনের নামের জায়গায় জাংকুকের নাম🤭 যেহেতু আমি এই গল্প টা লেট করে পরেছি তাই আমার কাছে এভারেজ লেগেছে, গল্প পরার শুরুর সময়ে পড়লে হয়তো বেশি ভালো লাগতো, ছোট গল্প হিসেবে ভালো ছিলো 🌺
just wow darun hoyce apu ❤️❤️❤️
ভালো তবে,, কিছু কিছু জায়গায় রহস্য থেকে গেছে।
Vampire দের প্রতি বরাবরই আমার soft corner রয়েছে... অনেক দিন ধরেই ইচ্ছে ছিল গল্প টা পড়ার... আজ সময় নিয়ে গল্প টা পড়েই ফেললাম... খুব ছোট্ট গল্প তবে অনেক সুন্দর কাহিনী টা ছিল... পুরো গল্প টাই টানটান উত্তেজনা রয়েছে... আমার লেখিকার লেখনী নিয়ে আলাদা করে বলার কিছু নেই she is a magician... গল্পের নায়ক ডাঃ. লেভিন আয় হায় এতো সুন্দর 🫠... এক জায়গাতে পড়তে গিয়ে দেখলাম লেভিনের জায়গাই জাংকুক নাম লিখে দিয়েছে রাফা, ভাই আমি হাসতে হাসতে শেষ... মানে আমার রাফা জাংকুকের প্রতি কি লেভেলের obsessed 🤭🤭... গল্প টা আর একটু বড়ো হলে ভালো লাগত.. এই যেমন ডাঃ. লেভিন এই জন্মে ওদের কে কিভাবে খোঁজ পেলো এটা টা জানাই হলো না... বাকি সব অনেক সুন্দর করে গুছিয়ে লেখা... ভালোবাসা নিও রাফা 😘
আপু আপনার এই গল্পটা আমার প্রথম পড়া গল্পটি অনেক সুন্দর হয়েছে রাতে পড়ছিলাম তাই গল্পটির ভাব সমস্তটা বুঝতে পেরেছি ধন্যবাদ আপু
honestly এটা আমার পড়া সবচেয়ে দারুন ভ্যাম্পায়ার টাইপের গল্প ছিল অনেক সুন্দর ভাবে লিখেছেন এবং গল্পটিকে অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার প্রত্যেকটি গল্প অনেক সুন্দর হয় এবং আপনার লেখা অতুলনীয়। বেশ ভালো লেগেছে গল্পটি পড়ে। 💓💓💓💓💓💓🧡🧡
এই প্রথম ভ্যাম্পায়ার এর গল্প পড়লাম, ভালো লেগেছে সাথে ভয়ও😨..