

অনেকেই মনে করেন, বিজ্ঞান আর পবিত্র কুরানের মধ্যে অনেক দূরত্ব রয়েছে, কিংবা বিজ্ঞান আল্লাহ কিংবা সৃষ্টিকর্তায় বিশ্বাসী নয়। আসলেই কি তাই? বিজ্ঞান কি আসলেই সৃষ্টিকর্তার অস্তিত্ব টের পায় না, নাকি বিজ্ঞান মানেই নাস্তিকতা? নাকি, সবকিছু বুঝে শোনার পরও কিছু মানুষ এসব বিষয় এড়িয়ে চলে? যদি সৃষ্টিকর্তার কোনো অস্তিত্বই না থেকে থাকে, তাহলে এই মহাবিশ্ব কি নিজে নিজেই সৃষ্টি হলো? এর পরিচালনা ই বা করছে কে! চলুন, এই সবগুলো প্রশ্ন আজকে আমরা বিজ্ঞানকে করি, আর বিজ্ঞানের লেন্স দিয়েই খোঁজার চেষ্টা করি সৃষ্টিকর্তা কিংবা আল্লাহর অস্তিত্বকে। ইনশা-আল্লাহ, আমরা বিজ্ঞান দিয়েই খোঁজে বের করবো আল্লাহকে।