

স্নেহা ও রণয়—দু’টি হৃদয়ের মিলনের গল্প। শত বাধা-বিপত্তি আর সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে তারা খুঁজে পেয়েছিল একটুকু আশ্রয়। কিন্তু সময় কি এত সহজে শান্তি দেয়? যেই ক্যাম্পাসে প্রেমের আলো জ্বলে উঠেছিল, বছর কয়েক পর সেই স্থানেই তারা আবার দাঁড়ায়—এইবার হাতে অনাগত সন্তানের শোক। রক্তাক্ত জুলাইয়ের প্রান্তরে এক নরপিশাচের হাতে নিভে যায় তাদের স্বপ্ন, তাদের প্রথম সন্তান। হাজারো শহীদের ভিড়ে শহীদ হয় তাদেরও জন্ম না-নেওয়া সন্তান—জয়। এক পিতার অসীম বেদনা, এক মায়ের নিঃশব্দ আর্তনাদ ছেঁয়ে থাকে তাদের দিনরাত্রি। তবুও, মৃত্যু আর বিচ্ছেদের দীর্ঘ ছায়া পেরিয়ে আবার জেগে ওঠে জীবনের নতুন আলো। বন্ধুত্ব, পরিবার, হাসি-কান্না আর ভালোবাসার অনন্ত যাত্রা আবার শুরু হয়। "অগ্নিমাখা ইতিহাসের ভেতর দিয়ে বয়ে যাওয়া দুই হৃদয়ের দীর্ঘ সংগ্রামের উপাখ্যান— আর আপন আলোয় জ্বলতে থাকা এক প্রেম ও প্রতিরোধের কাহিনি জানতে চাইলে পড়ুন— ২৪শে রঙ্গণ।
"আয়াাাাা,২৪ এর আন্দোলন এর কাহিনী যে এতো সুন্দর করে উপস্থাপন করা যায় জানতামই না। রনয় স্নেহার ভালোবাসা আর জুটির কথা আর কি বা বলবো। they are just damnn fire... best duo ever"
প্রথমত এইটা যখন পরি তখন থেকেভাবি হয়তো এইটা যুদ্ধ নিয়ে কিন্তু আসতে আসতে পড়ার পর বুঝলাম প্রত্যেকটা লাইন অপুর্ব এই গল্পটা আমার খুব ভালো লেগেছে
Read all reviews on the Boitoi app
আয়াাাাা,২৪ এর আন্দোলন এর কাহিনী যে এতো সুন্দর করে উপস্থাপন করা যায় জানতামই না। রনয় স্নেহার ভালোবাসা আর জুটির কথা আর কি বা বলবো। they are just damnn fire... best duo ever
আমার পড়া বেস্ট ই-বুক। I am just speechless. Mind blowing just Mind blowing...
দারুণ ছিলো 💗🥺
রনয় আর স্নেহাকে নিয়ে কি লিখবো তা আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না, কেবল জানি তাদের জুটিটা হল বেস্ট বেস্ট বেস্ট... একদম মিষ্টি একটা কাপল...😘 আর ভাই হিসেবে স্নেহ জাস্ট অসাধারণ...সে একত্রে মা-বাবা দুজনেরই দায়িত্ব পালন করেছে, যা বর্তমান সমাজে খুব রেয়ার...রনয় স্নেহার জীবনকে সম্পূর্ণ পূর্ণতাই ভরিয়ে দিয়েছে, তাকে পরিপূর্ণ পরিবার উপহার দিয়েছে...😌🌷 ছোট্ট জয়কে যখন রনয় দুহাতে উপরে তুলে ধরে বলল, এই যুদ্ধে আমার ছোট্ট জয় জয়ী হয়েছে, এই কথাটা আর মুহূর্তটা এতটা আবেগঘন ছিল যে চোখে জল এসে গিয়েছিল...🥹 সন্তান হারানোর কষ্ট একমাত্র সন্তানহারা মা-বাবাই জানে... তাইতো তারা আজ দুই সন্তানের জনক-জননী হয়েও ভুলতে পারিনি তাদের প্রথম সন্তান জয়কে...🤍 আজও পরিবারের মধ্যে খানিক শূন্যতা হয়ে যায়। আর ছোট্ট জয়ী একজন অসাধারণ বোন, কিছু মূহূর্ত মাকে ছাড়া তিন বছরের বোনটা যখন আট মাসের ভাইয়ের কান্না থামাতে তাকে আদরে ভরিয়ে দিচ্ছিল আমি শুধু মুগ্ধ হয়ে পড়ছিলাম, আসলেই সে পাপার রাজকন্যা। আমি সবচেয়ে আনন্দ পেয়েছিলাম যখন রণয় আর স্নেহার ভার্সিটি লাইফের দৃশ্যগুলো পড়ছিলাম... রনয় আর স্নেহার ভার্সিটি লাইফের প্রেমটাও খুব মধুর ছিল...💖 আর আদিল আসলে একটা মিষ্টি ঝগরুটে ছেলে আর স্নেহার সাথে তার ঝগড়াগুলো এতো ফানি ছিলো... সাজন আর নিহালের চরিত্রও অসাধারণ... জীবনে এরকম তিনজন বন্ধুর মতো ভাই থাকলেই হয়, অনির্বাণের মতো বিশ্বাসঘাতক বন্ধু আসলে জীবনের জন্য হুমকিস্বরূপ। পরিশেষে সবার পূর্ণতা দেখে রনয়ের চোখে যে প্রশান্তি, তা প্রমাণ করে সে সার্থক। সে সার্থক হয়েছে স্নেহাকে জীবনে পূর্ণতা দিতে, সে সার্থক হয়েছে তার তিন বন্ধু সম ভাইয়ের জীবনে পূর্ণতা এনে দিতে। গল্পটা এক কথায় অসাধারণ, মনে প্রশান্তি এনে দেওয়ার মত একটা গল্প...🩷 জীবনে কষ্ট তো আসবেই, তবে সেই কষ্টের পর যে একরাশ সুখ আসে তাই হৃদয়ের সকল যাতনাকে ভুলিয়ে মিষ্টি মধুর সুখে জীবনটা ভরিয়ে দেয়, এনে দেয় প্রশান্তিময় পূর্ণতা...🌸
আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই ইবুক টা পড়ার অবশেষে আমি এইটা কিনে পরলাম সত্যি বলতে এটা আমার পড়া সবচেয়ে বেস্ট ইবুক রণয় আর স্নেহার জুটিটা আমার অনেক ভালো লেগেছে তাছাড়া এই গল্পের কাহিনীটা এক কথায় অসাধারণ আমি এর আগে কোনো গল্প পড়ে তার রিভিউ দেইনি তবে এটার রিভিউ না দিয়ে আর পারলাম না This is my favourite E-Book now
এত্ত সুন্দর লেগেছে বলে বোঝাতে পারব না রণয় - স্নেহা জুটিটা দারুণ লেগেছে হাসি - কান্না, সুখ - দুঃখ সব মিলিয়ে এই পছন্দের গল্প।। 😌 রণয়ের মতো জীবনসঙ্গী যেমন সবাই পায় এত্ত আদুরে এত্ত কিউট একটা জুটি আমার মন ছুঁয়ে গেছে 🥹 তাদের পূর্ণতা নিয়ে তারা হাসি খুশি জয়ী - জয় খুব আদুরে দুটি চরিত্র 🎀🫠 সাজন,নিহাল,আদিল এর মতো বন্ধু সবার হোক তবুও অনির্বাণের মতো বন্ধু যেন কারো না হয় 😟 সব মিলিয়ে এত্ত আদুরে কিউট একটা গল্পের জন্য অনেক অনেক ভালোবাসিইইইইইইইইইইইইইইইইইইইইই 💝✨🎀
প্রিয় নানী (২৪শে রঙ্গন) — গল্পটা মন ছুয়ে গেলো। কী সুন্দর /অসাধারণ গল্প। (স্নেহা-রণয়)—কে মনে ধরেছে। তাদের প্রেম, তাদের ভালোবাসা, তাদের খুনসুটি, তাদের আদুরে সংসার সব কিছু। আদিলের মতো বাচাল মানুষটাকে আরো বেশি ভালো লেগেছে। তবে, স্নেহার অতীত আর তাদের (জয়) শহীদ হওয়ার ব্যপারয় খুউব কান্না, আর কষ্ট লাগছিলো। তবে, জয়ী আর নতুন জয় চলে আসায় খুউব ভালো লাগলো। ছোট্ট জয়ের সাথে তার মাম্মা পাপার ও বোন, ভাইয়ের সাথে ওপারে দেখা হবে। 🥹🥹 তিবা ফ্রেন্ড হিসেবে অসাধারণ। স্নেহ ভাইয়াব্বু হিসেবে বেস্ট। কী বললো। আমি জাস্ট মুগ্ধ আর মুগ্ধ। তাকে নিয়ে কিছু বলার ভাষা নেই৷ তবে, অনিবার্ণের মতো বন্ধু কারো না হোক৷ আপন হয়ে পিছন থেকে ছুরি মারতে ২ বার ভাবে না। 😒😒 রণয়ের কান্না টা বুকে এসে লেগেছে। যখন জয় দুনিয়া থেকে চলে যায়। তবে (রণয়-স্নেহার) বেস্ট। নানী আমি ও তোমার ছেলে রণয়ের মতো বা রণয়কে ডিজার্ভ করি বুঝলে। 🐸💨 তোমার লেখনী অসাধারণ। এভাবেই তুমি আমাদের হাসি খুশি রাখো তোমার লেখনী দিয়ে। তোমাকে ভালোবাসিইইইইইইইই। অনেক গুলো চুমুউউউউ নেও। 😘😘
মিথুবুড়ি তোমার লিখা প্রতিটি গল্প এককথায় অসাধারণ।২৪শে রঙ্গন ইবুকটি মন ছুয়ে গেছে আমার।এ ই-বুকটি অনেক সময় নিয়ে আস্তে আস্তে পড়লাম।প্রতিটি লাইন পড়ার সময় অনুভব করেছি এগুলা আমার চোখের সামনে ঘটছে। ২৪শে রঙ্গন এই গল্প মুলত রক্তাক্ত ২৪শে জুলাইয়ের(কোটা আন্দোলন) সময় নিয়ে লিখা একটি রাজনৈতিক রিলেটেড গল্প।সেখানে স্নেহা আর রনয়কে ছাত্র ছাত্রীদের পাশে দেশপ্রেমিক হিসাবে দেখেছি। রনয় আর স্নেহার দুষ্টু-মিষ্টি প্রেম কাহিনী, খুনসুটি,মান-অভিমান গুলো অনেক এঞ্জয় করেছি। 💝প্রান্তিক তাজওয়ার রনয়ের💝 পারসোনালিটি অনেক সুন্দর ছিল।রনয় এমন এক চরিত্র যাকে ভাল না বেসে থাকা যায় না।রনয় একাধারে একজন ভালো ছেলে, একজন ভালো প্রেমিক,একজন ভালো বন্ধু,একজন ভালো স্বামী,একজন ভালো বাবা।তার চরিত্র কারো সাথে তুলনা চলে না।রনয়ের এইসব পড়ে রনয়ের উপর ক্রাশ খাইছি😊😊 স্নেহ আর স্নেহার ভাই বোনের সম্পর্কটা অদ্ভুত ভাবে ফুটে উঠেছে গল্পে।স্নেহ স্নেহার কাছে ভাই কম বাবা বেশি।💝🥰 স্নেহার প্রেগ্ন্যাসিতে রণয়ের তার প্রতি কেয়ার করা,সব ছেড়ে স্নেহার পিছু পিছু ঘুরা।তার অনাগত সন্তানের সাথে ছোট ছোট কনভারসেশন গুলা খুব করে মন কেড়েছে।💥 এ ইবুকটিতে সবচেয়ে ইমোশনাল হয়ে গেছিলাম যখন স্নেহা আত্নহত্যা করার চেস্টা করল তখন রনয়ের আহজারিতে।আবার তার অনাগত ২ সন্তানের মধ্যে ১জন পৃথিবীতে আসার আগেই মারা গেল,তখন রনয়ের আর্তনাত, নিজের ছেলের খুনিকে শাস্তি দিয়ে রনয়ের জেলে যাওয়া সেই রুদ্ধশ্বাস মুহূর্তে নিঃশব্দের কেঁদেছি।🥺 ধন্যবাদ এত সুন্দর একটি ইবুক উপহার দেওয়ার জন্য।২৪ শে রঙ্গন সিজন ২ লিখার জন্য আবদার করছি।ওদের আরো একবার পড়তে চাই প্লিজ😊 লাভ ইউ মিথুবুড়ি 🥰🥰
মিথু আপুর সব লেখা আমার কাছে অসাধারণ। তেমনি একটা অসাধারণ বই ২৪শে রঙ্গন। এই বইটা একদম হৃদয়ে গেঁথে গিয়েছে। এক কথায় মন ছুঁয়ে গিয়েছে আমার। এতো সুন্দর লেখা যার কখনো তুলনা চলবে না। এটি সব সময় স্মৃতিতে অম্লান হয়ে থাকায় মতো একটা বই। সব সময় পড়লেও কখনো পুরনো হবে না। মনে হয়েছে কখনো শেষ না হোক এটা,সব সময় পড়ি। *প্রান্তিক তাজওয়ার রণয়* এমন একটা চরিত্র যাকে ভালো না বেসে থাকাই যায় না। He is my Emotion. যিনি একাধারে একজন ছেলে, একজন দেশপ্রেমিক, একজন বেস্ট প্রেমিক, বেস্ট হাজবেন্ড, বেস্ট বাবা। যার কখনো কারো সাথে তুলনা চলবে না। স্নেহা-রণয়ের ভালোবাসা,শত বাধা-বিপত্তি,সংগ্রাম পেরিয়ে তাদের এক হওয়া। রক্তাক্ত জুলাইয়ের ইতিহাসে শত শহীদের ভীড়ে তাদের অনাগত সন্তানের শহীদ হওয়া। এক বাবা-মায়ের বুক খালি করে ছোট্র জয়ের চলে যাওয়া।সব মিলিয়ে লেখিকার অনবদ্য সৃষ্টি *২৪শে রঙ্গন* বইটি।আমার পড়া সেরার সেরা ই-বুক এটি। যা সারা জীবন আমার হৃদয়ে গেঁথে থাকবে 🥹🫶🏻। এই ই-বুক সম্পর্কে যতই প্রশংসা করবো আমার কাছে খুব কম মনে হবে। প্রিয় লেখিকাকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা❤️।এতো সুন্দর মনোমুগ্ধকর লেখনী ও এতো সুন্দর চরিত্র উপহার দেওয়ার জন্য। It's Best book forever.🖤🫶🏻