

ওয়াশরুমের বাইরে পা রাখতেই, মাথায় আকাশ ভেঙে পড়ল প্রিয়ন্তির। হাত-পা রীতিমতো অশার হয়ে আসল। রিডিং টেবিলের ঠিক সামনেই রাঈক দাঁড়িয়ে আছে। হাতে সেই গোলাপ দুটো এবং চিরকুটটা। দৃষ্টি চিরকুটের লেখার দিকে নিবদ্ধ। ক্রোধে পুরো মুখ লাল হয়ে গিয়েছে রাঈকের। কপালের রগগুলো ফুলে উঠেছে। অগ্নিকুণ্ডের ন্যয় নয়ন যুগল জ্বলজ্বল করছে। প্রিয়ন্তির চোখে-মুখে আতঙ্ক ফুঁটে উঠল। সাফাই দেওয়ার ভঙ্গিতে ভয়ার্ত স্বরে 'ও' বলে উঠল, "আমি আপনাকে এই বিষয়ে বলতে-ই চেয়েছিলাম। কিন্তু তার আগেই আপনি......" কথাটা শোনা মাত্রই রাঈক চোখ তুলে প্রিয়ন্তির দিকে তাকাল। সাথে সাথে প্রিয়ন্তি দু-কদম পিছিয়ে গেল। মারাত্মক ভয়ংকর লাগছে রাঈককে। আবারও প্রিয়ন্তির শরীরে কম্পন শুরু হল। রাঈক পুনরায় নিজের দৃষ্টি চিরকুটটার দিকে নিবদ্ধ করল। গভীর মনোযোগ দিয়ে চিরকুটটা শুরু থেকে পড়তে আরম্ভ করল। পড়তে পড়তে এগিয়ে আসতে লাগল প্রিয়ন্তির দিকে। ক্রমশ প্রিয়ন্তির হৃদপিণ্ডের ধুকপুকানি বাড়ল। নিজের দৃষ্টি নত করে নিল 'ও'। রাঈক এসে সটান হয়ে ওর মুখোমুখি দাঁড়াল। থুতনি চেপে ধরে মুখটা উপরের দিকে তুলল। নিজেও প্রিয়ন্তির দিকে খানিকটা ঝুঁকল। ধীর আওয়াজে জিজ্ঞেস করল, "কে তোমার এই পাগল প্রেমিক?"
"ই-বুক টা অনেক সুন্দর হয়েছে। তাছাড়া অভিধা আদ্রিন তূর্ণ আমার প্রিয় লেখিকা। তার লেখা প্রতিটা গল্পই অসাধারণ। আমি তার ফেসবুকের একজন নিরব পাঠিকা। তার প্রত্যেকটা গল্পই আমার পড়া তবে সেভাবে রিভিউ বা মতামত জানানো হয়নি। তার প্রতি দোয়া ও ভালোবাসা রইল।"
এদের নিয়ে ফেসবুকে পড়েছি ই-বুক ও পড়লাম জাস্ট অসম্ভব সুন্দর হয়েছে এক কথায় পয়সা উসুল।
Read all reviews on the Boitoi app
ই-বুক টা অনেক সুন্দর হয়েছে। তাছাড়া অভিধা আদ্রিন তূর্ণ আমার প্রিয় লেখিকা। তার লেখা প্রতিটা গল্পই অসাধারণ। আমি তার ফেসবুকের একজন নিরব পাঠিকা। তার প্রত্যেকটা গল্পই আমার পড়া তবে সেভাবে রিভিউ বা মতামত জানানো হয়নি। তার প্রতি দোয়া ও ভালোবাসা রইল।
সবমিলিয়ে একটু বেশিইই সুন্দর ছিলো। তবে একটু অস্বস্তিবোধ করেছি, রাঈকের এমন এগ্রেসিভ বিহেভিয়ার দেখে। তবে ভালো ছিল, ১০/১০ দিবো। ভালোবাসা নিবেন তূর্ণ। ⌛💜 -মোনালিসা চৌধুরী
পুরোটা পড়ে শেষ করলাম। কী বলব! সবকিছু মিলিয়ে এতটা সুন্দর ছিল যে ভাষা হারিয়ে ফেলছি। রাঈকের প্রিয়ন্তির প্রতি টানটা যেন একটু বেশিই গভীর—একটু অবসেসডও বলা যায়। কিন্তু সেটা পড়তেই ভালো লাগল। আমি তো এমনিতেই তূর্ণ, মানে আমাদের তিহু আপুর লেখার বিশাল ফ্যান। তার প্রতিটা লেখাতেই একটা আলাদা ম্যাজিক থাকে। আর এইটাও ব্যতিক্রম না, বরং একটু বেশিই সুন্দর লেগেছে। আমি সত্যি চাই, রাঈক আর প্রিয়ন্তিকে নিয়ে আবার একটা বই আসুক। ভালোবাসা রইল আপুর জন্য, আর সাথে একগুচ্ছ চুমুউউ। ভালোবাসি আপু, সত্যি! 🤍
এত সুন্দর লেখনী! শুভকামনা আরো সুন্দর কিছু পাওয়ার জন্য। আমি নিরব পাঠক আপনার তবে অনেক পুরনো। মনে হয় ফেসবুকে আপনার ওই প্রথম লেখার শুরু থেকে আছি সাথে। কিন্তু আপনি আসলে অনেক ঢিলা। ভালোবাসা অবিরাম 😊
অভিধা আদ্রিন তূর্ণ অর্থাৎ তিহু আপুর লেখা মানেই আমার কাছে প্রশান্তি,, খুব ভালোলাগা, মন ভালো হয়ে যাওয়া। কি বলবো তিহু আপুর লেখা কেন মন ছুঁয়েছে জানেন কারণ তিহু আপুর লেখা এতটাই জীবন্ত পড়ার সময় মনে হয় চোখের সামনে চরিত্র গুলো দেখছি। আপুর লেখা পরার সময় আনমনে হেসে ফেলি আবার কখনো চোখ থেকে জল গড়িয়ে পড়ে বুঝতেই পারিনা। প্রেমের উপাখ্যান ২ গল্পটি আমার খুব ভালো লাগছে। আমি যে রাঈক প্রিয়ন্তির গল্পটি আবার পড়তে পারবো সেটা ভাবিনিই। গল্পটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেছি। তিহু আপু ভালোবাসা নিও আর এভাই নতুন নতুন উপন্যাস উপহার দিও।
আপুর লেখা প্রতিটা গল্প অসাধারণ।
অনেক সুন্দর হয়েছে ই-বুক টা।অভিধা আদ্রিন তূর্ন আপুর ফেসবুকের লেখাও অনেক সুন্দর। আমি তার শুরু থেকেই গল্প পড়ি তবে নিরব পাঠিকা।সত্যি বলতে ই-বুক টা এক কথায় অসাধারন🥰
আপুর লেখা বরাবরই আমার পছন্দের। আপু গল্পের মধ্যে ভাই বোন আর বন্ধুত্বের বন্ডিং দারুণ ভাবে ফুটিয়ে তোলে। আবার তেমনই ভালোবাসাটাও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে। ভালোবাসার উদাহরণস্বরূপ এই যে প্রেমের উপাখ্যান ২। রাঈক প্রিয়ন্তির জুটি আমার পছন্দেরই বলা চলে। রাঈকের ডমিমেটিং স্বভাব আর প্রিয়ন্তির সহজ সরল মিষ্টি স্বভাব। দুই বিপরীত ধর্মের স্বভাবের এই লাভ স্টোটিরা দারুণ দৃষ্টি আকর্ষণ করেছে। তবে এই গল্পের সবচেয়ে পছন্দের চরিত্র হলো আমজাদ সাহেব। যদি এমন হতো, বেস্ট বাবা এওয়ার্ড ফাংশন হয়। তাহলে প্রথম পুরষ্কার টা আমজাদ সাহেবই ডিজার্ভ করে। He's a really great person. The best father in the world of stories, I think. আর আপুর লেখনী নিয়ে এক্সট্রা কিছু বলার নেই। সবসময়ের মতোই, এই লেখাটাও আমাকে স্যাটিস্ফাই করেছে। আপু অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা, এত সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য।
অসম্ভব সুন্দর একটা ই-বুক। ই-বুক টা এত ভালো লেগেছে কি বলব।বরাবরই মতো অভিধা আপুর প্রতিটি গল্প আমার পছন্দ। তার গল্পের জুটি গুলোও খুব ভালো লাগে। তেমনি রাঈক আর প্রিয়ন্তী আমার অনেক প্রিয়।ফেসবুকে যখন ওদের নিয়ে গল্প পড়া শুরু করলাম তখন থেকেই এক্সাই'টেড ছিলাম ওদের নিয়ে। রাঈকের প্রিয়ন্তীর প্রতি আচারণ গুলো মোটোও ভালো লাগতো প্রথম প্রথম। তবে প্রিয়ন্তীর নিখোঁ'জ হওয়ার ব্যাপার টা নিয়ে ওই সবচেয়ে বেশি বিচলিত হয়েছিল যা খুব ভালো লেগেছে। পরে প্রিয়ন্তীর প্রতি রাঈকের অবসেশন গুলো খুব ভালো লেগেছে। গল্প টা শেষ হয়ে গেলে রাঈক আর প্রিয়ন্তী জুটি কে খুব মিস করেছি। তবে যখন ওদের নিয়ে ই-বুক বের হলো এত টা খুশি হয়েছি বলে বোঝাতে পারব না। গল্প টা এক বসায় শেষ করে ফেলেছি । কি যে ভালো লাগছে গল্প টা। #প্রেমের_উপাখ্যান_২ তেও রাঈকের করা প্রিয়ন্তীর প্রতি পাগলামি, ভালোবাসা খুব ভালো লেগেছে। প্রিয়ন্তী কে কেউ কটু কথা বললে সাথে সাথে রাঈকের প্রতিবাদ করার ব্যাপার গুলো সেই ছিল। আর প্রিয়ন্তীর মা বাবা, রাঈকের মা বাবা রায়া এদের অসম্ভব ভালো লেগেছে। সাথে আরো কিছু চরিত্র আছে যা খুব ভালো লেগেছে। এক কথায় অসাধারণ হয়েছে ই-বুক টা।ফেবুতে পড়ে মন ভরে ছিল না। তবে ই-বুক টা পড়ে খুবই তৃপ্ত।