

মানুষের মস্তিষ্কের ক্ষমতা যে কতখানি, তা ধারণার বাইরে! একেকজন মানুষের মস্তিষ্কে প্রায় একশো বিলিয়ন নিউরন থাকে। অথচ একজন সাধারণ মানুষ সারা জীবনে সেই নিউরনের আট থেকে দশ শতাংশের বেশি ব্যবহার করতে পারে না। অতিজ্ঞানী যাঁরা, তাঁরা হয়তো দশ শতাংশের উপরে বারো থেকে পনেরো শতাংশ পর্যন্ত ব্যবহার করেন, যেমন আইনস্টাইন। যদি বাকি ৮৫-৯০ শতাংশ নিউরনও মানুষ ব্যবহার করতে জানত বা ব্যবহার করতে পারত, তাহলে মানুষের ক্ষমতা কতখানি হত? মস্তিষ্কের ভিন্নতার জন্যই একজন মানুষ অন্য আর একজনের চেয়ে আলাদা। কেউ ভালো মানুষ, কেউ খারাপ মানুষ। কেউ ভালো চিন্তা করে, কেউ খারাপ চিন্তা করে। কেউ নবী, কেউ কাফের। কেউ বিজ্ঞানী, কেউ খেলোয়াড়। এমনকী মানুষ লম্বা-বেঁটেও হয় মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থির প্রভাবে।