

"প্রিয় তনুদা, আপনি কি জানেন, আপনি অত্যন্ত ঠোঁটকাটা, কাঠখোট্টা একজন মানুষ। আমি আপনাকে মনে মনে হুতুমপেঁচা বলে ডাকি। আপনার ভেতরে রসকষের ছিটেফোঁটাও নেই! আচ্ছা, বলুন তো, আপনার জন্মের সময় কেউ কি আপনার মুখে মধু দেয়নি? নিশ্চয়ই সেই সময় নাপিত ভুল করে আপনার মুখে ক্ষুর ছুঁইয়ে দিয়েছিল। তাই তো আপনি কথায় কথায় এমন ‘ক্যাট ক্যাট’ করেন, একেবারে বুড়ো মানুষের মতো! আপনার অতিরিক্ত ভাব-ভঙ্গি দেখলে আমার মাথায় রীতিমতো রক্ত উঠে যায়। ইচ্ছে করে ঘুষি মেরে আপনার নাকটা ফাটিয়ে দিই। ভাবলেই হাসি পায়—ফাটা নাকে আপনাকে দেখতে কেমন লাগবে, কে জানে! ছিঃ… ছিঃ! এসব কী লিখছি আমি? লিখতে বসেছিলাম প্রেমপত্র, অথচ লিখে ফেলছি আমার সমস্ত জমে থাকা ক্ষোভ! আমি আবারও এই চিঠিটা কুঁচিয়ে ছিঁড়ে ফেললাম। না... আমার দ্বারা কাব্যিক ভাষায় প্রেমপত্র লেখা সম্ভব নয়। তাই একটা খাতায় মনের এলোমেলো কথাগুলো একটু গুছিয়ে লেখার চেষ্টা করলাম। তনুদা, কবে, কখন, কীভাবে—জানি না। শুধু জানি, আমি আপনাকে ভালোবাসি। খুব ভালোবাসি। আপনি যখন রাগ রাগ করে কথা বলেন, আমি তখন আবারও নতুন করে প্রেমে পড়ি আপনার। ইতি, মিষ্টি…"
""
যাক শেষ ভালো যার সব ভালো তার,,, গল্পটা পড়ে খুববব ভালো লেগেছে,,, তনুর না বলা ভালোবাসাটা একটু বেশিই সুন্দর ছিল
Read all reviews on the Boitoi app
দারুন লেগেছে
মিষ্টি, খুব সুন্দর গল্প
Hart touching 💙
অসাধারণ
joto dur pore6i khub khub khub valo lege6e.. must bye
Boi to khub valo lage kintu onek taka diye kinte hoy dam ta besi dam olpo kom hole next aro kinar agroho dakbe dhonnobad
খুব ভালো গল্প...
খুবই সুন্দর 🤗😘
Onek sundor akta uponnas... Amar khub khub... Valo legeche...👌👌🥰