

আদিত্য নারায়ণের শরীরটা কিছুদিন যাবত বেশ খারাপ যাইতেছিলো। রাতে তাহার ভালো ঘুম হইতেছে না। বিভিন্ন দুশ্চিন্তা মাথায় আসিয়া ভীড় করিতেছে। তাই আজ সকাল হইতেই তাহার বড়ো ছেলে দিলিপ নারায়ণ রায় চৌধুরীকে বলিতেছিলেন- আমার মনটা আজ খুব ছটফট করছে দিলিপ। গত রাতে আমি স্বপ্নে দেখলাম অশোক আমাকে কেঁদে কেঁদে বলছে, বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি যে ভুল করেছি তার শাস্তিও আমি পেয়েছি। আমি ফিরে আসতে চাই বাবা। আমাকে তুমি নিয়ে যাও। তুমি আর একবার খোঁজ করে দেখো দিলিপ, আমি রাগের মাথায় যে ভুল করেছি তার প্রায়শ্চিত্ত করতে চাই।