

স্বপ্নময় আকাঙ্ক্ষা অতঃপর বাস্তবের সংসার। বাস্তবে স্বপ্নের দৃশ্যগুলো কি রং পেয়ে পরিপূর্ণ হয় নাকি রং হারিয়ে আরো ফিকে হয়ে পড়ে? ঠিক কতটা পথ পাড়ি দিলে বাস্তবেই স্বপ্ন ছোঁয়া যায়? কতটুকু ভালোবাসার আঁচড় কেটে দিলে সংসারের রসায়ন সমরাঙ্গন হয় না? সমাপতনে সফল আর ব্যর্থ দুই জোড়া দম্পতির সমান্তরাল কাহিনীর মধ্য দিয়ে এগিয়ে গেছে “ফেরা”। ভ্রান্তির গোলকধাঁধা থেকে ফিরে আসাটা সবসময় সহজ নয়। তবু চিরতরে ফিরতে হবে, এটাই সত্য। কেউ তা সময়মতো উপলব্ধি করতে পারে, কেউ পারে না। ফিরে আসতে কেউ বড্ড বেশি দেরি করে ফেলে। আর আমাদের জন্য তারা রেখে যায় উদাহরণ!
"গল্পটা আজ মনোযোগ দিয়ে পড়লাম। দাম্পত্য জীবনের মূলমন্ত্র নিয়ে এত সাবলীল ভাবে লিখেছেন, আল্লাহুম্মা বারিক লাহা। মাঝে মধ্যে মনে হয় আমার সাহেবকে পড়ে শুনাই, কিন্তু দেখা যাবে গল্পঃ শুনতে শুনতে সে ঘুমায় গেছে। আল্লাহ আপনার লেখনীতে বারাকাহ দান করুন।"
দাম্পত্য জীবনের মান অভিমান, খুনসুটি, বোঝাপড়া ইত্যাদি নিয়ে ইসলামের আলোকে সুন্দর একটা গল্প। অনেক ভালো লেগেছে ❤️
Read all reviews on the Boitoi app
গল্পটা আজ মনোযোগ দিয়ে পড়লাম। দাম্পত্য জীবনের মূলমন্ত্র নিয়ে এত সাবলীল ভাবে লিখেছেন, আল্লাহুম্মা বারিক লাহা। মাঝে মধ্যে মনে হয় আমার সাহেবকে পড়ে শুনাই, কিন্তু দেখা যাবে গল্পঃ শুনতে শুনতে সে ঘুমায় গেছে। আল্লাহ আপনার লেখনীতে বারাকাহ দান করুন।
অসাধারণ একটা বই খুব ভালো লেগেছে ভবিষ্যৎএ আরও বই চাই লেখিকা আপুর কাছে
ما شاء الله ، لا قوة الا بالله بارك الله فيك নিশাতের সাথে আমার অনেককিছুতেই মিল পেয়েছি আর তার নামটাও আমার পরিচিতজনের। তাই মেয়েটাকে এতো আপন লেগেছে! মাঝে মাঝে তার স্বাধীনতা ফিরে পাওয়া সময়গুলো আমাকেও এক পশলা স্বস্তি দিয়েছে। অনেক গভীরভাবে অনুভব করেছি তাকে। তার লেখাগুলো এতো বেশি শক্তিশালী যে, বারবার পড়েই যাচ্ছিলাম। লিখে চোখের সামনে টাঙিয়ে রাখার মতো! নিশাতের শ্বাশুড়ি, মিশু, নাহিদা চরিত্রগুলো অনেক ভালো লেগেছে। তবে নাহিয়ান, রুবিনার চাচি আর জুবায়েরের নানু এই তিনজন মানুষ খুব অসাধারণ! তাদের কথাগুলো সবচেয়ে বেশি হৃদয়ে দাগ কেটেছে। পুরো উপন্যাসটা কষ্ট চেপে রেখে চুপচাপ পড়লেও শেষে হসপিটালে জামানের কথাগুলো শুনে শব্দ করে কেঁদে ফেলেছি। এমন ভয়ঙ্কর ঘটনা ঘটার আগেই জুবায়েরদের উপলব্ধি হোক। আর নিশুর মতো সবাই যদি বুঝদার হতো! পরিস্থিতি মানুষকে ম্যাচিউর করে তোলে। সবশেষে শেষ গন্তব্যে ফেরা নিয়ে যে ভাবনা উদয় হলো নিশুর মনে, এর তুলনা হয় না আপু। এর চেয়ে সুন্দর উপসংহার বোধহয় হতে পারতো না। স্মরণিকা, উপলব্ধিতে ভরপুর আর বাস্তবতায় পরিপূর্ণ এই চমৎকার লেখনীর জন্য আপনাকে এবং 'ফেরা' পড়তে উৎসাহিত করার জন্য বিনতে ফিরোজ আপুকে...দু'জনকেই জানাই: جزاكم الله خيرا في الدنيا والأخرة
Eto sundor likha...koto kisu j sikhlam!!!
এত সুন্দর করে মানুষ লিখতে পারে এটা বিশ্বাস করতে পারতাম না আমি, যদি এরকম কয়েকজন লেখক-লেখিকার লেখা না পড়তাম। অসাধারণ বললেও বুঝি কম হবে!মাশা আল্ল-হ, আল্লাহুম্মা বারিক লাহা 🤍।
হাসি আপার লেখা বরাবরই ভালো। এটা পড়ে অনেকটা প্রশান্তি অনুভব করছি।আরেকটু বড় হলো না কেন! দাম্পত্য জীবন নিয়ে যা ভয় ছিল তা ফুস হয়ে গেল। আমার মনে হয় বিবাহিত কি অবিবাহিত, নারী কি পুরুষ সবারই এই বইটি পড়া উচিত
Nishat lucky Je ekata supportive shoshur bari peyachhe. Darun ekta golpo.
যদি কেউ কনফিউশনে থাকেন লেখিকার কোন ই-বুক দিয়ে পড়া শুরু করব, আমি চোখ বন্ধ করে তাকে বলব “ফেরা”। এই বইটা একটা উইন উইন টাইপ বই। নতুন পড়েও আপনার লাভ, পুরাতন পড়েও। কতজনকে যে এটা পড়তে বলেছি আল্লাহ জানেন। আমিও পড়ি। বারবার পড়ি। ভাল লাগে। এত ভাল কেন লাগে নিশাতকে? লেখিকা মহাশয়া, আপনার নিকট বিনীত অনুরোধ, এমন আরও নিশাতকে লিখুন। এবং আমাদের একটা সুন্দর সময় কাটানোর সুযোগ করে দিন।
প্রিয় লেখিকা এবং তার লেখনি, আগাগোড়াই ভালোবাসায় মোড়ানো। হাসি আপুর লিখা গল্পগুলো আমি আমার ছোট্ট সন্তানদের পড়ার জন্য তুলে রাখবো ইনশাআল্লাহ। তারা যখন গল্প, উপন্যাস পড়তে চাইবে,আমি নিশ্চিন্তে তাদের হাতে তুলে দিবো।ধন্যবাদ আপনি কষ্ট করে আমাদের জন্য লিখার জন্য। জাযাকিল্লাহ।