

নদী জানে, শুদ্ধ শুধুমাত্র তার বোনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তাকে বিয়ে করেছে। তবে এই তিক্ত সত্য জেনেও নদী শুদ্ধকে ছেড়ে যাবে না। তারও তো জেদ কম নয়। গাড়ল লোক নিজ ইচ্ছায় তাকে বিয়ে করেছে। এখন যা কিছুই হয়ে যাক, সংসার সে করে দেখাবে। কাটা হয়ে এই লোকের গলায় বিঁধে থাকবে। ভণ্ড লোক না পারবে তাকে গিলতে, না পারবে গলায় আঙুল দিয়ে বমি করে ফেলে দিতে। সম্পূর্ণ বিপরীতমুখী দু'জন মানুষের জেদের বশের এই সংসার কতদিন টিকবে? তাদের সম্পর্কই বা কোন দিকে মোড় নেবে? শেষ পর্যন্ত কি একজন আরেকজনের মনে ভালোবাসা তৈরি করে নিতে পারবে?
"কিছু অসাধারণ অনুভূতির মিশেল এই আমারো পরানো যাহা চায়!সূচনাটাই এত মুগ্ধ করেছে যে পরান চাইবেই পুরোটা পড়তে। এত্ত সাবলীল আর সুন্দর কথার উপস্থাপনা অনুভব করার মতো। 🤎"
অসাধারণ ❤️❤️
Read all reviews on the Boitoi app
খুব খুব মিষ্টি একটা গল্প এইটা। সত্যিই চমৎকার লিখেছেন৷ 🥰🥰🥰🥰🥰
Such a cute story
কিছু অসাধারণ অনুভূতির মিশেল এই আমারো পরানো যাহা চায়!সূচনাটাই এত মুগ্ধ করেছে যে পরান চাইবেই পুরোটা পড়তে। এত্ত সাবলীল আর সুন্দর কথার উপস্থাপনা অনুভব করার মতো। 🤎
আপু আমি ভুল করে বইটি দুইবার কিনে ফেলেছি এখন আমার করনীয়
কালকে রাতে ফেসবুকে একটু পড়েই ইচ্ছা করতেছিল পুরো পড়ার তাই কিনে নিলাম। অনেকদিন পরে একটা সুন্দর ইবুক পড়লাম মন ভালো হয়ে গেল 🌸🌸
অনেকদিন পর এতো সুন্দর স্বচ্ছ গল্প পড়ে ভালো লাগলো।ধন্যবাদ লেখিকা।
খুব সুন্দর হয়েছে।মনের মতো একটা গল্প ছিল🥰❤️
Khub khub khub valo legeche
ইশ!এত্ত সুন্দর একটা গল্প ছিল। পুরো গল্পটা অনেক ইঞ্জয় করেছি। নদীর ক্যারেক্টার টা অনেক ভালো লেগেছে। আমার এই প্রথম নায়কের থেকে নায়িকা কে বেশি ভালো লেগেছে। পড়ার সময় মনে হলো নদী বাস্তব কোনো মেয়ে। নদীর ক্যারেক্টার টা অনেক রিয়েলিস্টিক লেগেছে আমার কাছে। কী যে সুন্দর ছিল পুরো গল্পটা 😭 গল্পটার প্রাণ নদীই ছিল। ওর শুদ্ধ কে জ্বালানো, বিরক্ত করা, দুষ্টু দুষ্টু কথা বলা সবই অনেক জোস্ ছিল 😭 লাভড ইট।