

আমি বিশ্বাস করি, এই গ্রন্থের প্রতিটি গল্পই অত্যন্ত জীবন ঘনিষ্ঠ। যা প্রত্যেক রুচিশীল পাঠককে তার আপন ভুবনে টেনে আনবে। বাতিঘরের মতো জীবন চলার পথে সরল আলোকবর্তিকার ন্যায় জীবন পথের নানা অনুষঙ্গের সম্মুখিন করবে। মাঝে-মাঝে নিয়ে যাবে কল্পলোকের মায়াবী জগতে। সেই সাথে রস আস্বাদনের সুযোগ তো থাকছেই! এই গ্রন্থে প্রকাশিত অধিকাংশ গল্পই ইতোমধ্যে ছোটোগল্প বিভাগে বিভিন্ন পুরস্কার লাভ করেছে। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ছোটোগল্পগুলোকে নিয়ে একটি গল্প সংকলন প্রকাশ করার জন্য অনেক শুভানুধ্যায়ী আমাকে অনুরোধ করেছেন। উৎসাহিত করেছেন। পরামর্শ দিয়েছেন। তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সেইসাথে বইটি প্রকাশের বিভিন্ন পর্যায়ে যারা সংযুক্ত ছিলেন, সুচারুভাবে গ্রন্থটি প্রকাশের কাজ শেষ করেছেন তাদের সকলের প্রতি আমার নিরন্তর ভালোবাসা।