

"শ্বশুরবাড়িতে প্রবেশ করার পর আমাকে যখন ফুল দিয়ে সাজানো ঐ ঘরটায় নিয়ে যাওয়া হলো, তখন নিজের অজান্তেই ভয়ে আমি আড়ষ্ট হয়ে যাচ্ছিলাম। রাত তখন প্রায় বারোটা। দেয়াল ঘড়ি তো তাই বলছিল। সেই সময় ঘরে প্রবেশ করে শ্রাবণ। এসেই কথা নেই, বার্তা নেই, আমার সামনে বসে আমাকে বলে, 'এসব গয়নাগাটি খুলে ফেলো।' আচানক তার এমন কথা শুনে আমি ভ্যাবাচ্যাকা খেয়ে যাই। সে বলার পরেও আমি চুপচাপ বসে থাকায়, সে নিজেই আমার শরীরে থাকা গয়নাগাটি সব খুলতে শুরু করে। আমার খানিকটা ব্যথা লাগছিল। তবুও সেদিকে তার কোনো খেয়াল ছিল না। টিকলি খোলার সময় চুলে টান পড়ায় আমি মৃদু স্বরে চিৎকার করে উঠলেও শ্রাবণ সেদিকে কোনো পাত্তা দেয় না। গয়নাগাটি খোলা শেষে সে খুব বিশ্রীভাবে আমার কোমড় চেপে ধরে। তার এমন ছোঁয়ায় আমি বারবার কেঁপে উঠছিলাম। মনের ভেতর এক ভয়ানক অস্বস্তি কাজ করছিল। আমি তাকে সরিয়ে বললাম, 'আমার একটু সময় দরকার। আজকের রাতটা আমাকে ছেড়ে দিন, প্লিজ। আমি এখনই সবকিছুর জন্য প্রস্তুত নই।' তারপর? কী ঘটেছিল সেই রাতে? যে বিয়ে নিয়ে তাবিয়ার চোখে ছিল হাজারো স্বপ্ন, সেই সব স্বপ্ন কি পূরণ হয়েছিল? না কি স্বামী নামক মানুষটার চাহিদার কাছে সবকিছুই মূল্যহীন হয়ে গিয়েছিল? এত এত প্রশ্নের উত্তর জানতে হলে পড়তে হবে সামাজিক এবং রোমান্টিক জনরার গল্প 'সমাপ্তিতে তারা দু'জন'।"
সর্বপ্রথম কথায় এইটাই বলব এই গল্পটা একটা শিক্ষণীয় ছিল, যা আমাদের দেশে এমন হাজার হাজার নারী হয়ত শ্রাবণের মত পশুর শিকার।বউ যে কোনো ভোগপণ্য নয় বউ যে কোনো সাজিয়ে রাখার জিনিস ও না,বউ এমন একটা জিনিস যাকে যত্ন,ভালোবাসা দিয়ে মুড়িয়ে রাখা উচিত।আমাদের এই সমাজে এমন অনেকর সাথেই এমন হয় যা লেখিকা আপু এই গল্পে খুব সূক্ষ্ম ভাবে তুলে ধরা হয়েছে।যা থেকে আমাদের শিখার অনেক কিছুই আছে।এমনকি নিহালের মত ও এমন লক্ষ স্বামী ও আছে যারা বউকে সম্মান করে বউয়ের কথার মূল্য দেয়,বউকে কখনো অগ্রাহ্য করে না। অনেক সুন্দর করে আপু গল্পটা ফুটিয়ে তুলছে,আসলেই গল্পটা পড়ে আমার হৃদয় ছুয়ে গেছে।গল্পটা আমাদের বাস্তবিকতার সাথে মিলে গেছে।মেয়েদের সম্মান করতে হয় মেয়েদের ঠুনকো ভাবতে হয় না যা লেখিকা আপু এই গল্পের মাধ্যমে ও বুঝিয়ে দিয়েছে।আবার বলব এইটা আমাদের সবার জন্য একটা শিক্ষণীয় গল্প।আমার কাছে অনেক অনেক ভালো লাগছে আপু।নিহালের মত কাউকে এনে গল্পটা আরো অনেক সুন্দর করে তুলছো।যার কারণে গল্পটার সমাপ্তিতে তারা দুজন সুন্দর করে মিলে গেছে,হয়ে গেছে দুটোই।সামনে আরো আগায়া যান। ইনশাআল্লাহ আরো সুন্দর সুন্দর গল্প এইভাবে আমাদের উপহার দিয়েন🤗🤗
Read all reviews on the Boitoi app