

গভীর রাতে রাজধানীর এক বস্তিতে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। সেই অগ্নিকাণ্ডে সব পুড়ে ছাই হয়ে যায়, আর আগুনের লেলিহান শিখা কেড়ে নেয় নাইম নামের এক তরুণের তাজা প্রাণ। তার মৃত্যুতে শুধু একটি জীবনের অবসান ঘটে না—বরং একটি পরিবারের স্বপ্ন, আশা আর বেঁচে থাকার শক্তিও পুড়ে ছাই হয়ে যায়। নাতাশা—জীবনযুদ্ধে লড়তে থাকা এক সাহসী, সংগ্রামী মেয়ে। সামিন—এক পারিবারিকভাবে অসুখী তরুণ। ঘটনাক্রমে, ভিন্নধর্মী পরিবেশ থেকে উঠে আসা এই দুইজনের পরিচয় হয়। “অগ্নিশিখা”—ধ্বংস, প্রেম, ও সংঘাতের গল্প! এটি নতুন করে জ্বলে ওঠার গল্প। “অগ্নিশিখা”—ভালোবাসা, মোহ, লোভ, শোক, আর টিকে থাকার এক অনন্য কাহিনি।
রহস্যগুলো বেশ চমৎকারভাবেই ফুটিয়ে তোলা হয়েছে।সামিন আর নাতাশার প্রেমের পড়ার মুহুর্তগুলো আরো বেশি দিলে সুন্দরভাবে ফুটিয়ে তুললে বেশি তৃপ্তি পাওয়া যেত।Overall ভালো লেগেছে।
Read all reviews on the Boitoi app
অসাধারণ চরিত্র বিন্যাস।চমৎকার লেখনি শৈলি। টানটান উত্তেজনা। ২ য় খন্ডে সামিন ও সামিয়া কে আরও স্ট্রং দেখতে চাই।সামনে সত্যি টা আসুক। সামিন ভালো কিছু ডিজার্ভ করে।ছেলে ভালো😅
অগ্নিশিখা" পড়তে গিয়ে এক মুহূর্তের জন্যও মনোযোগ হারানোর সুযোগ হয়নি। চরিত্রগুলোর বন্ধুত্ব, আবেগ, এবং প্রতিকূলতার সাথে লড়াই দারুণভাবে তুলে ধরা হয়েছে। সামিন, রবিন, জাফার আর সৃজার বন্ধুত্বের রসায়ন ছিল প্রাণবন্ত। বিশেষ করে সামিনের ভেতরের দ্বন্দ্ব এবং নাতাশার দুঃসহ জীবন সংগ্রাম পাঠককে গভীরভাবে নাড়া দেয়। উপন্যাসে বেশ কিছু চমকপ্রদ টুইস্ট ছিল, যা গল্পটিকে ক্লিশে না করে বরং আরো বেগবান করেছে। পারিবারিক ড্রামা ও সামাজিক বাস্তবতার সংমিশ্রণ উপন্যাসটিকে করে তুলেছে সমসাময়িক ও গ্রহণযোগ্য। তবে ছোটখাটো কিছু লুপহোল চোখে পড়েছে, যেগুলোর পূরণ লেখিকার কাছ থেকে আশা করাই যায় পরবর্তী অংশে।
এক বসায় পুরোগল্পটা শেষ করলাম। খুবই ভালো লাগলো। এখন ২য় খন্ড পড়ার জন্য মন আকুবাকু করতাছে। আপু প্লিজ তারাতারি ২য় খন্ডটা দিও।
একটানা পড়ে শেষ করলাম। মুগ্ধতার মোহজালে আঁটকে রেখেছে পুরোটা সময়। নাতাশা, সামিনকে যথাযথভাবে ফুটিয়ে তুলেছে। ১ম খন্ডে লেখক ভালোই ধোঁয়াশার সৃষ্টি করেছে। লেখকের লেখনি বরাবরের মতোই অসাধারণ। ২য় খন্ডের অপেক্ষায়❤️❤️