

জীবন খুব অদ্ভুত! জীবনের শুরু থেকে বড় হতে হতে ছোট ছোট ভুল করতে করতে, অনেক বড় বড় ভুল করার পর, একসময় আমাদের অভিজ্ঞতাগুলো বলে দেয় কোথায় থামতে হবে। ভুল করার অভিজ্ঞতাগুলো আঁকড়ে ধরে, ভুল না করে বেঁচে থাকার চেষ্টা করতে হয়। আমরা তখন নতুন করে স্বপ্ন দেখার, নতুন করে আশায় বুক বাঁধার, নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখি না। ভুলের বোঝাগুলো আমাদের কাঁধে চাপিয়ে বসে, ফলে নতুন করে সেই ভুলগুলো করার কথা ভাবতেই পারি না।