

পৃথিবীর সবাই সুখী হতে চায়। কিন্তু, সবাই সুখী হতে পারে না। সুখী হতে চাইলে অনেক বাধা ও প্রতিকূলতা সামনে এসে যায়। সেসব বাধা ও প্রতিকূলতাকে শতভাগ দূর করা সম্ভব না হলেও, কিছু জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা এবং সর্বোপরি আল্লাহর অপার কৃপায় আমরা অনেকাংশে তা লাঘব করতে পারব। সেই জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা এবং সর্বোপরি আল্লাহর অপার কৃপা কি? কিভাবে তা পাওয়া যায়? আমরা অনেকেই তা বুঝতে পারি না। আবার, অনেকে বুঝলেও সব সময় স্মরণে না থাকায় আমরা জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা এবং সর্বোপরি আল্লাহর অপার কৃপা ব্যবহার করতে পারছি না। মূলত: বইটিতে দুখী জীবন থেকে বাঁচার এবং সুখী জীবন গঠনের জন্য কি করতে হবে, কি করা যাবে না—এসব বিষয়গুলো আলোকপাত করা হয়েছে।