

অতিরিক্ত সৌন্দর্য আশীর্বাদ, নাকি অভিশাপ? কেউ সৌন্দর্যে মুগ্ধ হয় হৃদয়ের গভীরতা দেখে, কেউবা থেমে থাকে কেবল ত্বকের দীপ্তিতে। মিরা সেই অপার্থিব সৌন্দর্যের প্রতিমা, যাকে একবার দেখলেই দৃষ্টি ফেরানো কঠিন। তবে আবরার কারান চৌধুরী মুগ্ধ হয়েছিল শুধু তার রূপে নয়; সে ভালোবেসেছিল মিরার আত্মাকে, তার হৃদস্পন্দনকে, এমনকি নিঃশ্বাসে লুকিয়ে থাকা নিস্তব্ধতাকেও। তবে কারান নিজেই এমন এক সত্তা; যার অতীত রহস্যে মোড়া। তার কণ্ঠে ধ্বনিত হয় আত্মপ্রকাশের এক জটিল সত্য, "আমি কেমন সেটা আপনি উপলব্ধি করতে পারবেন না, মিসেস চৌধুরী। আমি এক অদৃশ্য শক্তি; কেবল আপনার কল্পনার সীমানায় সীমাবদ্ধ নই। সেই সীমা পেরিয়ে, আমি নীরবে গভীর প্রভাব ছড়িয়ে দিই, যেমন অদেখা ঢেউ আঘাত হানে শান্ত জলে।" অন্যদিকে, সেই সৌন্দর্য দখলের নেশায় এক খুনি রক্তের পর রক্ত ঝরাতে পিছপা হয় না। তার যুক্তিতে বিকৃত ন্যায়বোধ উন্মোচিত হয়, "রক্ত যদি তোমার রক্তে উন্মাদনা জাগায়, তাহলে খুন করা অপরাধ কেন হবে?" যখন এই দুই বিপরীত মেরুর মানুষ একই নারীর জন্য মুখোমুখি হবে, তখন শেষ পরিণতি কী হবে? শহরের অন্য প্রান্তে, এক মুখোশধারী খুনি একের পর এক সৌন্দর্যের ভ্রূণকে নিধন করছে। আর একটি গোপন সংগঠন নারীদের ধর্ষণের পর ফেলে যাচ্ছে প্রশ্নের পাহাড়। এবার পরবর্তী শিকার কে হবে? আর কবে থামবে কি এই বর্বরতা, নাকি এভাবেই একের পর এক নারীর জীবনের আলো নিভে যাবে? চারটি ভিন্ন রকমের জুটি: একটি হাস্যরস আর খুনসুটিতে ভরা, একটি কোমল প্রেমের আবেশে, একটি রহস্যে মোড়ানো, আর একটি তীব্র মিশ্র আবেগের দ্বন্দ্বে; তাদের গল্প ধীরে ধীরে এক বিন্দুতে এসে থামে। প্রতিটি প্রশ্নের উত্তর জানতে পড়ুন- ডার্ক রোমান্স, থ্রিলার ও রহস্যে মোড়া এই উপন্যাস 'Tell Me Who I Am?'
অসাধারণ একটা গল্প 🥰😍🥰
Read all reviews on the Boitoi app
বাকি ২য় খন্ড কখন আসবে। খুব মিস করছি 🙂
Ek kothai joss but bakita koy😩😭
ফেসবুকের টা থেকে ইবুকের টা সুন্দর। ইবুকের কিছু কিছু অংশ ফেসবুকে দেওয়া নেই। এখানে যতটা সুন্দর ভাবে লেখা হয়েছে
Ónk sundor hoiche....but 1 part puro nai...kno....tartari diven...ato rohosho r Valo lage na...Kobe sob clear hobe...sei opekha....porrer part gula ..diyen ...❤️🩹🙂
Baki tuku Kobe asbe 2nd part porha start korthe parteci na 🤧