

পাশাপাশি দুটো বিশাল ডেইরী ফার্ম। দুই ফার্মের মধ্যকার শত্রুতা দীর্ঘদিনের। মাঝখানের কাটাতারের বেড়াকে ঘিরে প্রতিনিয়ত ঘটছে নানা সংঘর্ষ। শত চেষ্টা করে এই সংঘর্ষ গুলোকে থামিয়ে রাখা যাচ্ছে না। এর মাঝে দানা বাধতে শুরু করে বড়সর এক ষড়যন্ত্র। সানরাইজ ফার্মের চতুর, লোভী, এবং তরুনী চেয়ারম্যান সাদিয়া আর আবুল কাশেম ডেইরী ফার্মের ভাইদের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধের শেষ পরিনতি জানতে হলে পড়তে হবে বইটি।
অর্থ ও ক্ষমতার লোভে পরে মানুষ ভুলে যায় নিজের আপনজনকে। ভুলে যায় নিজের অস্তিত্বকে। মৃত্যু এসে ছুঁয়ে দেবার আগ মূহুর্তেও মানুষের লোভ প্রশমিত হয় না। এই গল্পে তা অসাধারণভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ লেখককে।
Read all reviews on the Boitoi app