

কালের ঘূর্ণাবর্তে পালাবদল ঘটেছে সবকিছুর, পরিবর্তন আসছে জীবনের রূপে ও রঙে। সময়ের পরিবর্তনের সাথে সাথে নতুন চিন্তা এসে গ্রাস করছে পুরোনো চিন্তার জগৎ। এভাবেই চলছে গ্রহণ-বর্জনের নিরন্তর চক্র। 'অদৃশ্য হাত' উপন্যাসে লেখক তার পরিত্যক্ত পুলিশ ক্যাম্পের নানা অপকর্ম স্বতঃস্ফূর্তভাবে ফুটিয়ে তুলেছেন। একজন যুবকের আত্মগ্লানি জেগে উঠছে সমাজের বাস্তব চিত্র অঙ্কনে। সূর্য গ্রহণ পর্বে অন্ধকার সময় কিভাবে কেটে যায়, প্রতিটি মানুষের তার চিত্র তুলে ধরেছেন। পুত্রের শোকে মায়ের অকাল মৃত্যু। এই সকল ঘটনার পিছনে একজন অদৃশ্য শক্তির প্রভাব পরিলক্ষিত হয়, যা সমাজে নতুন নতুন আবির্ভাব রূপে আগমন ঘটে। এই অদৃশ্য শক্তির সাথে সমাজ বিদ্রোহ করেও পেরিয়ে ওঠতে পারে শুধু মাত্র অর্থ আর পেশিশক্তির অভাবে। সিফাতও গর্জে ওঠতে পারেনি সত্য প্রকাশে, এই অদৃশ্য হাতের কবলে পড়ে।