

সায়াফ প্রশ্ন করে, 'নাম কি?' নিচু গলায় মেয়েটা উত্তর দেয়, 'ইনায়া।' 'পুরো নাম বলতে লজ্জা করে?' 'ইনায়া জামান।' 'বাসা কই?' 'বনশ্রী।' 'একুশ-বাইশ ব্যাচ?' মেয়েটা মাথা নাড়িয়ে উত্তর দেয়, 'না, বিশ-একুশ।' সায়াফ অবাক হয়। মেয়েটা বিগত ব্যাচের অথচ তাকে আজ প্রথম দেখছে সে। সাকিব এরি মাঝে বলে, 'সায়াফ ওরে যেতে দে তো। ক্লাস তো শুরু।' সায়াফ তার কথায় পাত্তা না দিয়ে আরও জিজ্ঞেস করে, 'কোন ডিপার্টমেন্ট?' 'প্রাণিবিদ্যা।' 'দুনিয়াতে পড়ার মতো আর সাবজেক্ট পেলে না? বোটানি আর এই প্রাণিবিদ্যা সবচে আজাইরা সাবজেক্ট।' কথাটা শুনে মেয়েটা চোখ তুলে তাকায়৷ আশ্চর্য! প্রাণিবিদ্যা সাবজেক্ট এ খারাপ কি? এভাবে কেনো বললো?
"খুবই আদর আদর ছিলো গল্পটা🥹। সায়াফ-ইনায়ার প্রেমকাহিনীটা সাদামাটা হলেও একেবারে মন ছুঁয়ে গেছে। সায়াফের প্রেমে পড়াটা যেমন সুন্দর ছিলো তার থেকেও ভীষণ সুন্দর ছিলো ইনায়াকে নিজের করে নেয়া। ওদের দুজনের প্রতি দুজনের ভালোবাসাটা আমাকে বেশি টেনেছে আপুই☺️🥹। তবে ওদের সংসার জীবনের আরও কিছু ছোট ছোট মুহূর্ত দেখালে ভালো হতো🙃। কিন্তু গল্পটা সর্বপরি বেশ ভালোই লাগছে❤️। আর লেখিকার প্রশংসা না করলেই না🥹 এত ভালো লিখো কিভাবে😭?? এত এত ভালোবাসা আপুই🫶🤍"
অসাধারণ ছিলো।
Read all reviews on the Boitoi app
খুবই আদর আদর ছিলো গল্পটা🥹। সায়াফ-ইনায়ার প্রেমকাহিনীটা সাদামাটা হলেও একেবারে মন ছুঁয়ে গেছে। সায়াফের প্রেমে পড়াটা যেমন সুন্দর ছিলো তার থেকেও ভীষণ সুন্দর ছিলো ইনায়াকে নিজের করে নেয়া। ওদের দুজনের প্রতি দুজনের ভালোবাসাটা আমাকে বেশি টেনেছে আপুই☺️🥹। তবে ওদের সংসার জীবনের আরও কিছু ছোট ছোট মুহূর্ত দেখালে ভালো হতো🙃। কিন্তু গল্পটা সর্বপরি বেশ ভালোই লাগছে❤️। আর লেখিকার প্রশংসা না করলেই না🥹 এত ভালো লিখো কিভাবে😭?? এত এত ভালোবাসা আপুই🫶🤍
খুব সুন্দর হয়েছে
উপহার পাওয়ার পরে এক বসায় পরে শেষ করেছি, সহজ ভাষায় লেখা ছোট সুন্দর একটা কলেজ জীবনের ভালোবাসার গল্প। আমি বেশি বলতে গেলে স্পয়লার হয়ে যাবে কিন্তু যারা জুনিয়র আর সিনিয়র দের মাঝে ভালোবাসা নিয়ে গল্প পরতে পছন্দ করো তারা এটা পরতে পারো। এইখানে এমন না যে দুইজন প্রেম করেছে অনেকদিন এর পর পূর্ণতা পেয়েছে, এইখানে ভালোবাসার মানুষকে শেষ অব্দি নিজের কিভাবে করেছে এটা দেখার বিষয়। আমার একটা প্রিয় লাইন আছে যদিও বললে স্পয়লার হয়ে যায়। "সাহস লাগে প্রেম করতে না, প্রেম ধরে রাখতে "। সরি আপু একটা লাইন বলে দিলাম কিন্তু এই লাইনটা আমার অনেক ভালো লেগেছে।
অসাধারণ একটি গল্প সাদাফ ও ইনায়ার জুটি জমেছে
অনেক সুন্দর হয়েছে।
সায়াফ আর ইনায়ার প্রেমকাহিনীটা অনেক ভালো লেগেছে। শেষ হওয়ার পর মনে হচ্ছিল জদি ওদের কাহিনীটা আরেকটু বড় হতো। ওদের ছোট্ট সংসারটা একদম মন কেড়ে নিয়েছে 🥺...। অসাধারণ ছিল গল্পটা
গল্প টা ছোট হলেও মনকাড়া একটা গল্প। বরাবর এর মতো এই গল্প টাও বেস্ট ছিল আপু🤗 ওদের সংসারের কাহিনি টা আরেকটু বড় হলে আরও ভালো লাগত। শুকরিয়া আপু এতো সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য 🥰
ভীষণ সুন্দর কাহিনী। বরাবরের মতই তুমি চমৎকার একটা গল্প উপহার দিয়েছো আমাদের।
Kub sundor