

"তোমার জন্য পাগল হয়েছি, তাই পাবনায় যেতেও রাজি; তুমি যদি বলো পাগল আমি, তবে লোকে বলবে কি?" ভালোবাসা গুলো খুব অদ্ভুত হয়। কেউ ভালোবেসে মরে, আবার কেউ ভালোবাসার জন্য মারে। কেউ ভালোবেসে অন্যকে পাগল বানায়, আবার কেউ ভালোবেসে নিজে পাগল হয়। এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে, যারা তাদের প্রিয় মানুষটিকে গভীরভাবে ভালোবাসে। মানুষ যে স্মৃতি শক্তি হারিয়ে পাগলামো করে, তা কিন্তু নয়; কিছু কিছু মানুষ আছে যারা তাদের প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা প্রকাশ করতে না পেরেও পাগলামো করে। যা তাদেরকে অন্যদের সামনে পাগল প্রমাণ করার জন্য যথেষ্ট। আবিরও এমনই একজন পাগল প্রেমিক। যে ভালোবাসার মনানুষটির জন্য পাবনায় যেতেও রাজি। আবিররা কিন্তু প্রকৃত অর্থে পাগল নয়। এটা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। যে আপনাকে ভালোবেসে পাবনায় গিয়েছে, তাকে কখনো ভুল করেও পাগল বলবেন না। কারণ সে কিন্তু আপনার কারণেই পাগল হয়েছে। যে মানুষ তার ভালোবাসার মানুষটির জন্য পাবনায় যেতেও রাজি, তার ভালোবাসার পরিমাণ ঠিক কতটা, সেটা হয়তো আবিরকে না দেখলে বুঝায় যেত না। তাই আবির তার প্রেয়সীকে ঠিক কতটা ভালোবাসতো, সেটা জানতে হলে অবশ্যই "ভালোবাসা এমনও হয়" গল্পটির সিজন টু পড়তে হবে।