

আন্দালীব ভাইয়ার বিয়ে ভেঙে যাওয়ার পর আমার মনে হয়েছিল, লোকটার জীবনটাই বুঝি শেষ। মনে হবারই কথা! চাঁদের মতো তাঁর জীবনেও তো লেগেছে এক কলঙ্কের ছাপ। বিয়েতে যদি বর না আসে, তাহলে কনেকে বলে লগ্নভ্রষ্টা। কিন্তু কনে না এলে বরের কী হয়? তাকেও কি লগ্নভ্রষ্ট বলা যায়? কে জানে! এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। তবে আমি জানি, লগ্নভ্রষ্টা মেয়েদের আর কেউ বিয়ে করতে চায় না। তাই যখন শুনলাম আন্দালীব ভাইয়ের বিয়ে ভেঙেছে—অনুপমের মতো করেই—ভাবলাম, সবই বুঝি শেষ। সম্মান, আত্মবিশ্বাস, যৌবনের আনন্দ—সব কিছু খুইয়ে নিশ্চয়ই আজ গুমরে গুমরে পড়ে আছেন তিনি। কিন্তু আজ এখানে এসে আমি বুঝতে পারলাম—আমি কী ভয়ানক ভুল ধারণার মধ্যে ছিলাম!
"গল্প টা অনেক সুন্দর কিছু এমন অসমাপ্ত গল্প পড়লে ভীষণ অস্থির লাগে মনের মধ্যে। শুকতারা কি সত্যিই আন্দালিবের জন্য অপেক্ষা করছিলো কি না সেটা জানতে না পারাটা আসলে ভীষণ কষ্টের। আমার মনে হয় গল্প উপন্যাস সবসময় একটা নির্দিষ্ট সমাপ্তীতে যাওয়া উচিত হোক সেটা স্যাড অথবা আনন্দের।"
শুদ্ধ সুন্দর একটি গল্প। পড়ে ভালো লেগেছে।
Read all reviews on the Boitoi app
শেষটা পড়ে কেমন অস্থির লাগছে, শুকতারা কি বিয়েটা করেছিলো নাকি নার্ডু নারসিসিস্ট আন্দালীব ভাইয়ের জন্য অপেক্ষা করেছিলো, জানতে মন চায়!!!!
_কেমন যেনো মাঝ সমুদ্রে নামিয়ে জাহাজ নিয়ে পালিয়ে যাওয়ার মতো লাগলো...কিন্তু কিছু জিনিস অসমাপ্তই সুন্দর❤️
গল্প টা অনেক সুন্দর কিছু এমন অসমাপ্ত গল্প পড়লে ভীষণ অস্থির লাগে মনের মধ্যে। শুকতারা কি সত্যিই আন্দালিবের জন্য অপেক্ষা করছিলো কি না সেটা জানতে না পারাটা আসলে ভীষণ কষ্টের। আমার মনে হয় গল্প উপন্যাস সবসময় একটা নির্দিষ্ট সমাপ্তীতে যাওয়া উচিত হোক সেটা স্যাড অথবা আনন্দের।
ending টা ভালো লাগে নি।
প্রথম থেকেই গল্পটা ভালো লাগছিল। বোরিং ফিল হয়নি।লেখিকার সুন্দর চরিত্রায়ণ,শব্দের ব্যবহার অনুভব করলাম উনি ভবিষ্যতে চমৎকার লিখবেন।আমি আশা রাখছি।হুট করে এন্ডিং পেয়েও বিরক্ত হইনি।কিছু গল্প হুট করে থেমে গেলেই সুন্দর।তবে গল্পে দু একটা বানানে টাইপিং মিস্টেকের আভাস পেলাম। যদিও তা গুরুতর বিষয় না।লেখিকার জন্য শুভকামনা।
apur golpogular moddhe etay first time porlam. darun cilo golpita.
আসলেই দারুণ ছিলো। তবে শেষ টা পড়তে চাই। ২য় পার্ট দিলে খুশি হবো।
কোনো আহামরি গল্প নয় কিন্তু শেষটা আপনাকে ভাবাবে। ২য় খন্ড না পেয়ে মনে শান্তি পাচ্ছি না।
শেষ দিয়ে আমার কাছে মনে হয়েছে কিছু একটা বাকি রয়ে গেছে সম্পুর্ণ হয়নি। প্লিজ যদি পাড়েন এর ২য় খন্ড আনবেন একজন নার্সিসিস্ট ভালোবাসার জন্য নিজেকে কিভাবে পরিবর্তন করতে দেখার অপেক্ষায় থাকবো প্লিজ🙏