

"তেজেন্দ্র ভাই যখন ফিরবে, তখন কি ফিরবে চন্দ্রিমার হারানো শ্বাসটুকুও?" চার বছর ধরে চন্দ্রিমা অপেক্ষা করে চলেছে—নিরবে, নিঃশব্দে, সবার অগোচরে। তেজেন্দ্র ভাইয়ের স্মৃতি, তাঁর ফেলে যাওয়া গন্ধ, আর সেই বন্ধ দরজা—সবই আজ তার একাকিত্বের একমাত্র সঙ্গী। কিন্তু একদিন হঠাৎ তেজেন্দ্র ভাই ফিরে আসে। সঙ্গে সঙ্গে শুধু দরজাটিই নয়, খুলে যেতে থাকে অনেক পুরনো আবেগের ঝাঁপি। কিন্তু সবাই কি চায়, তাদের আবার একসাথে দেখতে? রক্তের সম্পর্ক, সমাজের চোখ আর অতীতের কিছু ‘অপ্রস্ফুট’ ঝামেলা এসে দাঁড়ায় এই না-বলা ভালোবাসার মাঝখানে। চন্দ্রিমার একাকিত্ব কি এবারও তার আশ্রয় হয়ে থাকবে? নাকি তেজেন্দ্রের ফিরে আসা সত্যিই বদলে দেবে তার জীবন? একটা প্রেম—যেটা কখনো স্বীকৃতি পায়নি। একটা মেয়ে—যে অপেক্ষা করতে শিখেছে। আর একটা ফেলে যাওয়া ঘর—যেটা আজও কাউকে আপন ভাবে। তেজস্বী প্রেমযামিনী—এই গল্পে আছে ভালোবাসা, দীর্ঘ অপেক্ষা, সামাজিক টানাপোড়ন, আর দূরদেশ থেকে ফিরে আসা এক নিঃশব্দ ঝড়ের নাম, তেজেন্দ্র।
আপু অসাধারণ ছিলো গল্প টা।গল্প টা মূলত আমি প্রথমেই একবার পড়ে নিয়ে ছিলাম তবে কোন রিভিউ দেওয়া হয়নি।আজকে আবার গল্পটা পড়েছি।বিশ্বাস করো মনে হয়নি এটা আমার আগের পড়া গল্প😘।আমার অনেক ভালো লেগেছে গল্পঃ টা প্রথম থেকে শেষ টা প্রতিটা কথা প্রতিটা মুহূর্ত হৃদয়ে গাথার মতো।চন্দ্রিমার চরিত্র টা একটু দুঃখী টাইপ হলেও তেজ এর সাথে বেশ মানিয়েছে।শেষ টা সুন্দর ছিল এমন গল্পঃ আরো লিখো🥰খুব ভালোবাসা রইলো তোমার জন্য 💘
Read all reviews on the Boitoi app