

- ' এই শীতে এইখানে এত রাতে বসে কি করছিস? তার উপর চুল ছেড়ে? জ্বীনে বিশ্বাস করিস তো নাকি?' যাহরা ভুলেই গিয়েছিলো সে মাথায় কাপড় দেয়নি। ছিঃ। তাড়াতাড়ি চুল খোপা করে রঙা শাড়ির আঁচল খানা মাথায় টানলো। যাহরার ঘাবড়ানো কর্মকাণ্ড নিঃশব্দে হেসে মুস্তাফা নিশ্চুপে দেখলো সব। - ' তোকে দেখা যায়নি আমি আসার পর? বড়লোক হয়ে গেছিস নাকি? তা একটু হিসাব দে কট্টুক হলি?' - ' না না বড়লোক হবো কেনো মুস্তাফা ভাই? বাপের যতটুকু আছে অতটুকুতেই ঠিক আছি ' - ' তা বাপের বাড়ি ছেড়ে আমার ঘরে থাকিস কেনো?' আঁচল শক্ত করে ধরলো যাহরা। মুস্তাফা ভাই কি করে জানলো।নিজেকে শক্ত করে বললো, - ' না, কি বলেন ম, মুস্তাফা ভাই? আমি কেনো থাকতে যাবো ও ঘরে? আর কিভাবে থাকবো? আমার কাছে চাবি আছে নাকি?' - ' তা এই জিনিস আমার ঘরে এলো কি করে? ' মুস্তাফা রুপার নুপূর খানা যাহরার সামনে ধরলো। যাহরা আৎকে উঠে নিজের বা পা ধরতেই চোখ বন্ধ করে জিভ কাটলো। গল্প: নিস্তব্ধ রাত্রি লেখনীতৈ : খাদিজা [ পুরো গল্পটি পড়ে ফেলুন 🌸]
অনেক ভালো লাগলো পড়ে মনটা ভালো হয়ে গেলো নিমিষেই।💌
Read all reviews on the Boitoi app