
জুলাই বিপ্লব "জুলাই বিপ্লব" উপন্যাসটি একটি সাহসী মেয়ের প্রতিবাদের গল্প, যার নাম মায়া, আর একটি ভয়ানক ও বিকৃত ক্ষমতার অধিকারী যুবক শাকিল—যার পিতা একজন দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ। শাকিল নারী-আসক্ত, সহিংস, এবং ক্ষমতার অপব্যবহারকে জীবনের মূল হাতিয়ার মনে করে। কিন্তু যখন মায়ার মতো সাহসী, প্রতিবাদী এক মেয়ের মুখোমুখি হয়, তখন তার আত্মবিশ্বাস কেঁপে ওঠে। প্রথমে মায়ার উপর শাকিলের আকর্ষণ আসে আসক্তি ও দখলের ইচ্ছা থেকে, যা ধীরে ধীরে পরিণত হয় ভালোবাসা ও আত্ম-অনুশোচনায়। এদিকে মায়াও ভালোবাসা ও ঘৃণার মাঝে দ্বিধায় পড়ে যায়— সে কি একজন অপরাধীর পরিবর্তনের সুযোগ দেবে, নাকি তার বিপ্লবকে আগুনের মতো নিঃসঙ্গই রাখবে?
সত্যি বলতে অনেক সুন্দর একটা গল্প পরের পর্ব তারাতাড়ি দিবে
Read all reviews on the Boitoi app