

এক বিকেলে, ছুটির দিনে শালিক বাড়ি ফিরছিল মায়ের সঙ্গে। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় দোতলার রেলিংয়ের কোণে চোখে পড়েছিল মোচড়ানো একটা কাগজ। হলুদ কাগজ। গুটিয়ে রাখা। সে চুপচাপ তুলে নিয়েছিল সেটা। কেউ দেখতে পায়নি। ঘরে ফিরে দরজা বন্ধ করে, জানালার পাশে দাঁড়িয়ে সেটা খুলেছিল। চিঠিতে লেখা ছিল— "কাঠবিড়ালি, (তুমি আমার নীরব ভালোবাসা, যে আমার হৃদয়ের পাণ্ডুলিপিতে চিরকাল লেখা; কোমল আলোর মতো এক স্বপ্ন-মানবী) তুমি হয়তো কখনো জানবে না... এই জগতে এমনও কেউ আছে, যে প্রতিটা রাতে আকাশের তারার দিকে তাকিয়ে ভাবে, এই তারাটা শুধুই আমার, আমার একান্ত ব্যক্তিগত। তোমাকে নিয়ে আমার ভাষা তৈরি হয়েছে নতুন করে— এমন শব্দ, যেগুলোর মানে কেবল আমার হৃদয় বোঝে। ভেলামির (তোমার চোখের সেই গভীরতা, যেখানে আমি হারিয়ে যেতে চাই বারবার), সেত্রালুন (একটা ক্ষণ, যেখানে পৃথিবী থেমে যায়, শুধু তুমি আর আমি থাকি), অরিথিয়া (তোমার হাসির সেই সুর, যেটা শুনলেই বুকের ভেতর ঝড় থেমে যায়)— এই তিনটা শব্দই কেবল তোমাকে বোঝায়। তুমি এক আলোকনাভি প্রহর (একটা সময়, যেটা শুধু তোমার উপস্থিতিতেই আলোকিত হয়ে ওঠে), তুমি সেই অভিনসিয়া সুর (তোমার কণ্ঠের সেই সুর, যেটা একবার শুনলে আর কোনো শব্দ ভালো লাগে না)। এই চিঠি তুমি চেয়েছিলে হয়তো হেঁসে হেঁসে, কিন্তু আমি লিখে ফেললাম সব কান্না দিয়ে ভেজা নিঃশব্দ অনুভবগুলো। কারণ তুমি জানো না—তুমি আমার রুহালেমা, (তোমার আত্মিক রূপ—যেটা আমি অনুভব করি স্বপ্নের ভেতরেও) জানো, এখানে কোথাও এক আলোর অক্ষর (একজন নিঃশব্দ প্রেমিক, যে শুধু তোমার নামেই নিজের সব ভাষা সৃষ্টি করে) তোমায় নিয়ে প্রতিদিন একটা নতুন ভাষা সৃষ্টি করে... একটা পৃথিবী যেখানে তুমি আছো, আর আমি আছি তোমার ছায়ায় দাঁড়িয়ে— তোমাকে ছুঁতে না পারলেও ভালোবেসে যাওয়া এক আলোর গল্প হয়ে... “তুমি ইচ্ছার বাইরেও ভালোবাসা হয়েই থাকো।” “কাঠবিড়ালি... তুমি নেই, তবুও আছো—সবচেয়ে বেশি।” —জানি না! যার ভাষা হয়তো তুমি বুঝবে না, কিন্তু হৃদয়ের শব্দগুলো একদিন ছুঁয়ে যাবে তোমাকে…”

প্রিয় কাঠবিড়ালি 5 stars রেটিং দিয়ে দিলাম। ঋদ্ধ আর শালিকের গল্প একেবারে মন ছুয়ে গেছে। ঋদ্ধের, তার কাঠবিড়ালি কে ইনডিকেট করে বলা কিছু কথা অসাধারণ ছিল। দুজন ভালোবাসা ছিল অত্যন্ত নিখুঁত , কতটা খাঁটি। এন্ডিং টা অনেক সুন্দর হয়েছে, কষ্ট ও পেয়েছি। তোমার গল্প মানেই সেরা, ইবুক হোক কিংবা এফবি এর গল্প। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা মেধাপু🫶🫶 কেউ মার্জিত মানের গল্প পড়তে চাইলে এটা যেন অবশ্যই পড়ে এটা সাজেস্ট করবো, জাস্ট পছন্দ হবেই হবে, শিউর আমি। এমন আরো গল্প চাই তোমার ওই ম্যাজিক্যাল হাতের লেখনীতে 🤍💙
Read all reviews on the Boitoi app
একটানা পড়ে শেষ করে ফেলেছি।আমার প্রথম ই-বুক পড়া এইটা।তোমার এফবিতে সব গল্পই পরেছি আমি।প্রিয় কাঠবিড়ালি এইটাও তোমার দারুণ কাজ।পড়ে ভালো লেগেছে কিন্তু মিক্স অনুভূতি। এক এক মানুষের এক এক প্রন্থা ভালোবাসা প্রকাশ করার।শালিক যেইভাবে ঋদ্ধকে তার খারাপ সময়ে সাপোর্ট করছে,ভালোবেসেছে তা খুব কম মানুষই করে বাস্তব জীবনে।ঋদ্ধর ভালোবাসা নিখুঁত কিন্তু জীবন তোহ আর আমাদের মত চলে না। তোমার শব্দ,ভাষা,বাক্য ব্যবহার অনেক সুন্দর।অনেক নিখুঁত ভাবেই লিখ।সামনের সময় গুলার জন্য অল দি বেস্ট🌸
প্রথম থেকে শেষ.... এক নিঃশ্বাসে পড়ে ফেললাম আর মুগ্ধ হলাম বরাবরের মতো। এ মৃত্যু তো হেরে যাওয়া নয়, বরং জিতে যাওয়ার, জিতিয়ে দেওয়ার... নিজেদের... এ বিচ্ছেদ আসলে ভালোবাসার গল্প বলে..... লেখিকাকে অনেক ধন্যবাদ... আর পরিশেষে ভালোবাসা আর শুধুই ভালোবাসা❤️❤️
শুরুতেই বলি অসাধারণ। আপনার গল্প মানেই দারুণ কিছু। আপনার গল্প পড়লেই মন ভালো হয়ে যায়। ঋদ্ধ শালিকের প্রেম কাহিনী খুভ ভালো লাগছে। আর শালিকের অন্য কোথাও বিয়ের কথা শুনেই তো গলা শুকিয়ে গেছিলো, কন্নাও করে ফেলছি একসম আমি সেটা কখন বললাম না। আর তার পর বিয়ে হয় কিনা যারা পড়বো তারাই জানতে পারবো।