

আশি দশকের শুরুর দিকের এক মফস্বল শহরের গল্প। এক বৃহৎ পরিবারের বড় সন্তান কামরুল আকন্দ হঠাৎ আক্রান্ত হলো। সাতসকালে দোকান খুলতেই কেউ একজন গুলি করে বসল তাকে। স্থানীয় থানার ওসি আমিনউদ্দিন লেগে পড়ল তদন্তে। কিন্তু কে আছে এর পেছনে? আকন্দ পরিবারের কেউ নাকি বাইরের কোন মানুষ। পরিবারের প্রধান করিম আকন্দ নিজেও বসে নেই। গল্পে আরো আছে অনন্যা, কাউকে ভালোবাসে। আছে অর্ণব। উদাসীন এক যুবক। সেও ভালোবাসে কাউকে। আছে শেকড়ের টানে বারবার ফিরে আসা তপন। ইউসুফ জালাল, আকন্দ পরিবারের মেয়ে জামাই। ক্ষমতা আর টাকার জন্য সে কতোদূর যাবে? আমাদের ফেলে আসা অদ্ভুত আর আর্শ্চয্য সেই ছায়া সময়ের গল্প নিয়ে শরীফুল হাসানের উপন্যাস ‘ছায়া সময়’।
🖤সময় বদলে যায় । চেহারায় শত সহস্র রেখা ভর করে। কিন্তু স্মৃতি বড় যন্ত্রণার জিনিস। 🖤পৃথিবীর একদিকে মৃত্যু , একদিকে সৃষ্টি । কোথাও কোন কিছু কারো জন্য থেমে থাকে না । এই সাধারণ কথা গুলো মাঝে মাঝে মনকে কেনো এতো নাড়া দেয়??😢 #কামরুল😢 #অনন্যা😢 #রহমান😣
Read all reviews on the Boitoi app