

যে পুরুষটিকে ছুটি কিশোরী বয়স থেকে ভালোবাসে, সে পুরুষটির নাম আবির। দেখতে যেমন সুদর্শন, তেমনই তার আচার-আচরণ, ব্যক্তিত্ব—সবই মুগ্ধকর! এই পুরুষটিকে দেখলেই ছুটির হৃদস্পন্দন বাড়ে, অদ্ভুত এক অনুভূতি মন প্রাণ দুলিয়ে যায়। ঠিক দুই বছর আগেই, কোন এক ঘটনাক্রমে পরিবারের অজান্তেই ছুটি এই পুরুষটির সাথে বিবাহ নামক বন্ধনে আবদ্ধ হয়েছিল এবং ছুটি মনে মনে নিজেকে এই পুরুষটির বউ হিসেবেই জেনে এসেছে দুই বছর। কত শত অনুভূতি তার! কিন্তু সে পুরুষটিকে ঘিরে ছুটির সেসব গাঢ় অনুভূতি একসময়ে এসে থমকাল, যখন শুনল সেই পুরুষটির বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে। বোকা ছুটি কান্নায় চোখ ভাসাল। দহনে, যন্ত্রনায় এড়িয়ে চলল সর্বদা আবির ভাই নামক মানুষটাকে। শত অভিযোগ, অভিমান, রাগ পুষে নিয়ে সে মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে নেয় ভুলে যাবে সেদিনকার বিয়েটা। অথচ, এই বোকা মেয়েটি নিজেও জানে না, তাকে নিজের করে নিয়ে যেতে তারই প্রাণপ্রিয় পুরুষটি কতোটা মরিয়া হয়ে অপেক্ষা করছে। অপরদিকে, ছুটির বান্ধবী সুহা। যে পুরুষটির সাথে তার বিয়ে ছোটকাল থেকেই ঠিক করা হয়েছে, সে পুরুষটি তার দাদাজানের বন্ধুর নাতি। সুহা কৌশলেই সেই পুরুষটির সম্বন্ধে সব জানল। অতঃপর স্বচ্ছ নামক সুদর্শন পুরুষটিকে পরিচয় গোপন রেখে প্রতিনিয়ত জ্বালানো, কথা বলা, অনুভূতি আদান-প্রদান করাতে যেন আলাদাই তৃপ্তি মিলল তার। সুহা চার চারটে বছর নিজের ভবিষ্যতের সেই পুরুষটিকে এভাবেই আড়াল থেকে জ্বালাতন করল, শত-সহস্র পাগলামো করল। ক্ষণে ক্ষণে বিরক্ত করল স্বচ্ছ নামক সুদর্শন পুরুষটিকে। তার যেন আলাদাই শান্তি এই মানুষটাকে বিরক্ত করতে পেরে। ভাবল, সত্যিই সেই পুরুষটি তার পরিচয় জানে না। আসলেই কি সে পুরুষ অতো নির্বোধ? সত্যিই চিনতে পারেনি তার প্রেয়সীকে?
সুন্দর হয়েছে
Read all reviews on the Boitoi app