

আমি আজ ঘুমোবো না, চাইলেও ঘুম হবে না। কাল সকালে আমি ভার্সিটির একটি প্রোগ্রামে যাব, যেখানে আমার পারফরম্যান্স আছে। আমার লেখা কবিতা আবৃত্তি করবে আমার সিনিয়র এক আপু, মুক্তা আপু, যিনি খুব ভালো আবৃত্তি করেন। আমার খুব ইচ্ছে ছিল মুক্তা আপুকে দিয়ে আমার লেখা একটি কবিতা আবৃত্তি করানোর। যদিও এই কথা বলার সাহস আমার হয়নি, একদিন অনেক কষ্ট করে একটি সুযোগ পেয়ে বলেই ফেললাম—সেদিন আবার আপুর জন্মদিন ছিল, তাই এই সুযোগটি হাতছাড়া করা যাবে না; আপুর সাথে কথা বলার এটাই অনেক বড় সুযোগ।