

“নির্ঘুম রাতের গল্প” সুনয়না পল্লবের সুখের সংসার। দুই বাচ্চা, দিগন্ত আর মিঠি। সুখের সংসারে ফাটলের আভাস মেলে আবিরের উপস্থিতিতে। নিষিদ্ধ কামনা আষ্টেপৃষ্ঠে জড়ায় আবির আর সুনয়নাকে। তারা কি নিজেদের এই পঙ্কিলতা থেকে বের করতে পারবে? আবিরের জীবনে আসে মুক্তা। মুক্তা ঠিক তার নামের মতোই স্নিগ্ধ, পবিত্র। মুক্তার সঙ্গে কি তাহলে অন্যায় হচ্ছে? সবকিছুর উত্তর মিলবে উপন্যাসে।
"সুনয়না, অদিতি, ঝিনুক সব যেন এক পথের না হয়েও এক সুতোয় বাঁধা। আবির, পল্লব খলনায়ক না হয়েও দোষী? রূপের আকর্ষক শুধু পুরুষ নয়, নারীও বটে। আর তাই সমাজ সংসার সব রসাতলে যেতে এক মুহুর্ত দেরী হয়না। আর সেই এক মুহুর্তের ভুলেই সর্বনাশ হয়। এক মুহুর্তের দায়িত্বজ্ঞানের অভাবে কেউ হয় আশ্রয়হীন। ওই এক মুহুর্তেই বাঁধা পরে মুক্তার মতো কারো কাছে তার হৃদয়। গল্পে মৌ আর ওর হাজবেন্ডের স্বার্থহীন ভালোবাসা বেশ নজর কেড়েছে। আবিরের বাবা চরিত্রটাও দারুন, সন্তানের ভাগ্যরেখা যিনি পরিমাপ করতে পেরেছেন। নারী ভোগের বস্তু এ বিষয়টা আর কতদিন দমাজ স্বীকৃত রয়েই যাবে? অনেক অনেক ভুল প্রেম- অপ্রেম-দ্বন্দ্ব- বোধোদয়ের গল্প এই নির্ঘুম রাতের গল্প। শেষে এসে এমন টুপ করে শেষ হয়ে গেলো যে পাঠক মন তৃপ্ত হলো না।মনে হলো আরও দু পাতা পড়তে চাই সুনয়নার এরপর কী হলো জানতে ইচ্ছে হয়। কিন্তু গল্প বলেই গতি টানতে হবে। থামিয়ে দিতে হবে পাঠককে তার গন্তব্যে। অসাধারণ সুন্দর। লেখিকার জন্য অফুরন্ত শুভকামনা।"
সুনয়না, অদিতি, ঝিনুক সব যেন এক পথের না হয়েও এক সুতোয় বাঁধা। আবির, পল্লব খলনায়ক না হয়েও দোষী? রূপের আকর্ষক শুধু পুরুষ নয়, নারীও বটে। আর তাই সমাজ সংসার সব রসাতলে যেতে এক মুহুর্ত দেরী হয়না। আর সেই এক মুহুর্তের ভুলেই সর্বনাশ হয়। এক মুহুর্তের দায়িত্বজ্ঞানের অভাবে কেউ হয় আশ্রয়হীন। ওই এক মুহুর্তেই বাঁধা পরে মুক্তার মতো কারো কাছে তার হৃদয়। গল্পে মৌ আর ওর হাজবেন্ডের স্বার্থহীন ভালোবাসা বেশ নজর কেড়েছে। আবিরের বাবা চরিত্রটাও দারুন, সন্তানের ভাগ্যরেখা যিনি পরিমাপ করতে পেরেছেন। নারী ভোগের বস্তু এ বিষয়টা আর কতদিন দমাজ স্বীকৃত রয়েই যাবে? অনেক অনেক ভুল প্রেম- অপ্রেম-দ্বন্দ্ব- বোধোদয়ের গল্প এই নির্ঘুম রাতের গল্প। শেষে এসে এমন টুপ করে শেষ হয়ে গেলো যে পাঠক মন তৃপ্ত হলো না।মনে হলো আরও দু পাতা পড়তে চাই সুনয়নার এরপর কী হলো জানতে ইচ্ছে হয়। কিন্তু গল্প বলেই গতি টানতে হবে। থামিয়ে দিতে হবে পাঠককে তার গন্তব্যে। অসাধারণ সুন্দর। লেখিকার জন্য অফুরন্ত শুভকামনা।
Read all reviews on the Boitoi app
নির্ঘুম রাতের গল্প - আসলে আমাদের বর্তমানের শহুরে জীবনের আলোর পেছনে লুকিয়ে থাকা আঁধারের গল্প। গল্পের চরিত্রগুলো ধূসর। কাউকে শতভাগ ভালো বা খারাপের কাতারে ফেলা যায় না। কখনো তাদের জন্য মনে ঘৃণা আসে, রাগ আসে, কখনো করুণা। 'লাইফ ইন এ মেট্রো' এখন এমনই কি? পঙ্কিলতায় ঠাসা হাহাকারের প্রতিধ্বনি যেন! লেখক এত ভালো লিখেন, অথচ কত কম পাঠক রেসপন্স। এত ভালো লেখাগুলো আরও পাঠক পাক। এ কামনায়
গল্পটি সুনয়নার জীবনের বিভিন্ন পর্যায়ে ঘটে যাওয়া ঘটনা, তার মানসিক অবস্থা এবং সমাজের সঙ্গে তার সম্পর্কের জটিলতা নিয়ে আবর্তিত। সুনয়নার একাকী জীবনে শীতল বাতাস হয়ে আসে আবির। কিন্তু সুনয়নার ভরা সংসার, দুই সন্তান। গল্পের প্রতিটি অধ্যায়ে লেখিকা পাঠককে নিয়ে যান এক গভীর মানসিক যাত্রায়, যেখানে প্রেম, বেদনা, প্রত্যাশা এবং বাস্তবতার সংঘর্ষ স্পষ্টভাবে ফুটে ওঠে।