

মিরা চোখে এবার বরফের ধার, আর কণ্ঠে জ্বলন্ত দৃঢ়তা নিয়ে বলল, "কারান, যদি কোনোদিন জানতে পারি; আমি যা দেখছি, যা বিশ্বাস করছি, তার কিছুই সত্য নয়, তাহলে তুমি মিরার দ্বিতীয় রূপ দেখবে। আর সেই রূপের সামনে দাঁড়িয়ে বাঁচার আশা করো না। বিশ্বাস করো, আমি সেই যুদ্ধে জয়ী হবো, আর তুমি পরাজিত।" এ কথা কারানের কর্ণগোচর হতেই তার চোখ মিরার মুখে স্থির হলো। তাদের মাঝে গভীর নিরবতা নেমে আসে। কিছুক্ষণ পর কারান চাপা স্বরে বলে উঠল, "তাহলে দেড় বছর ধরে তুমি আমার সাথে অভিনয় করেছো?" মিরার ঠোঁটে নিস্পৃহ ও তীক্ষ্ণ হাসি ফুটে উঠল। "অভিনয়? না, আমি অভিনয় জানি না। কিন্তু তুমি যদি নিজেকে অ্যাক্টর ভেবে থাকো, তবে আমি তোমার জীবনের ডিরেক্টর। আমি ঠিক করি কোন দৃশ্যে আলো পড়বে আর কোন দৃশ্যে অন্ধকার।" এ কথা শোনামাত্র কারানের চোখে অদ্ভুত ঝলক ফুটে উঠল, যেখানে সন্দেহের সঙ্গে বিস্ময় মিশে থাকল। কিন্তু মিরার মুখে কোনো পরিবর্তন নেই। কারান আপনমনে বলল, "আমার তো এখন তোমাকেই সন্দেহ হচ্ছে, বেগম। তুমি কে?"
দ্বিতীয় খন্ড কোথায় পাবো। দ্বিতীয় খন্ড ভেবে প্রথম খন্ড কিনে ফেলেছি
Read all reviews on the Boitoi app
সিজন ২ ভেবে সিজন ওয়ান কিনে ফেললাম 🙂💔
দ্বিতীয় খন্ড কোথায় পাবো প্লিজ জানান