

বয়স ষোল, যখন তোহা তমালের সাথে প্রণয়ের সম্পর্কে জড়িয়েছিল। সম্পর্কের ষোল মাসের মাথায় অপ্রত্যাশিত বিচ্ছেদ বেদনা সইতে হয় এই তরুণীকে। একই সাথে পারিবারিক চাপ আর বিচ্ছেদ বেদনায় ভয়াবহ বিষন্নতা গ্রাস করে তাকে। যা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা ছিল না। কেননা কলেজের প্রতিটি দিন তার চোখের সামনে অতীত ঘুরে বেড়িয়েছে। যখন বহু কসরত করে পরিবারের মানুষগুলোর ভালোবাসা আদায় করেছিল, তখনই মাথার ওপর থেকে ছায়া হারায় সে। বিশ বছর বয়সে বাবা হারায় তোহা। জীবনটা যেন বিষের চেয়েও তিক্ত হয়ে ওঠে তার। যে মানুষটার আঙুল ধরে হাঁটতে শিখেছিল, সে মানুষটাই এই নিষ্ঠুর পৃথিবীতে একা করে চলে যায় তাকে। রয়ে যায় বাবার শোকে অসুস্থ হয়ে যাওয়া স্নেহময়ী মা আর আদরের ছোট্ট ভাইটি। এই দুটি মানুষের দায়িত্ব এসে পড়েছে বিষন্নতা গ্রাস করা এই কোমলমতি রমণীর উপর। জীবনটা কেমন এলোমেলো লাগে তার। কোনো হিসাব মেলাতে পারে না। যার কারণে জীবনের সবকিছুর উপরেই চরম বিতৃষ্ণা এসে গেছে তোহার। রোবটের মতো দায়িত্ব পালন করে চলেছে কেবল। সেই যে তীক্ষ্ণ ঠান্ডার রাতে তার বাবা তাকে অন্ধকারে ঠেলে দিয়ে চলে গেলেন, তারপর থেকে জীবনের নূর খুঁজে পায় না সে। আঁধার তিমির এই জীবনে এক চিলতে নূরের অভাবে খাঁ খাঁ করে তোহার অন্তর। কোথায় মিলবে নূর? তোহার জীবনের নূর কি বহুদূর? সেই নূরের খোঁজেই, "নূর নিকটেই"।
"এক কিশোরী থেকে একজন দায়িত্বশীল নারীতে পরিণত হওয়ার যন্ত্রণাময় যাত্রার গল্প "নূর নিকটেই"। প্রেম, বিচ্ছেদ, পিতৃহারা শোক আর বিষণ্নতার ঘূর্ণিতে হারিয়ে যাওয়া তোহার জীবনে আশার আলো খুঁজে পাওয়ার লড়াই যেন ছুঁয়ে যায় হৃদয়ের গভীরে। ভালো লাগলো,,must-read"
It was an interesting story.I really like the story keep going
Read all reviews on the Boitoi app
What an interesting story! Your writing style is so engaging. Keep up the brilliant storytelling! ❤️
খুব ভালো লেগেছে পড়ে। গল্পটি গভীর এবং ভাবিয়ে তোলার মতো।
মাশাআল্লাহ। উপন্যাসটা তোহার প্রথম প্রেম আর বিচ্ছেদের কষ্ট দিয়ে শুরু হলেও, পরবর্তীতে লেখিকা খুব সাবলীলভাবে ইসলামিক পথে ঘুরে দাঁড়ানো দেখিয়েছেন। হতাশার মাঝে হারানো পথের দিশা দেখানোর এক চমৎকার অনুপ্রেরণা।
এক কিশোরী থেকে একজন দায়িত্বশীল নারীতে পরিণত হওয়ার যন্ত্রণাময় যাত্রার গল্প "নূর নিকটেই"। প্রেম, বিচ্ছেদ, পিতৃহারা শোক আর বিষণ্নতার ঘূর্ণিতে হারিয়ে যাওয়া তোহার জীবনে আশার আলো খুঁজে পাওয়ার লড়াই যেন ছুঁয়ে যায় হৃদয়ের গভীরে। ভালো লাগলো,,must-read