

শেষ যাত্রা সাম্ভালার খোঁজে ড. কারসন দলবল নিয়ে চলে এসেছেন তিব্বতে, তার সত্যিকার উদ্দেশ্য সম্বন্ধে কেউ জানে না। ওদিকে অপহৃত হলেন ড. আরেফিন, সুদূর ঢাকা থেকে রাশেদ তার বন্ধুকে নিয়ে ড. আরেফিনকে উদ্ধার করতে চলে এলো তিব্বতে কিন্তু তাদের পেছনে লাগল একদল লোক। লাখানিয়া সিং ওরফে মজিদ ব্যাপারীও আছেন সাম্ভালার পথে, সঙ্গী যজ্ঞেশ্বর আর বিনোদ চোপড়া, তাদের দুজনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা, মিচনারও পিছিয়ে নেই, প্রতিপক্ষ লখানিয়া সিং থেকে সে কেবল এক পা দূরে। অন্যদিকে পিশাচ সাধক আকবর আলী মৃধা আছে পেছনে, তার উদ্দেশ্য একটাই, প্রতিশোধ। দুই চিরশত্রু কি মুখোমুখি হবে একে অপরের? অবশেষে সাম্ভালার সন্ধান কি তারা করতে পেরেছিল-_যেতে পেরেছিল কেউ ওখানে? এরকম আরো অনেক প্রশ্নের উত্তর মিলবে সাম্ভালা ট্রিলজির শেষপর্ব "সাম্ভালা: শেষ যাত্রা"য়।
দুর্দান্ত একটি থ্রিলার ট্রিলজি। প্রথম ভাগটি পড়া শুরু করার পর থেকে শেষটা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম। তবে শেষে মনে হয়েছে যাত্রাটা শেষ নাহলে বেশ ভালো হতো, প্রিয় চরিত্রগুলোর সাথে বিচ্ছেদে মনটা খারাপ হয়ে গেছে। লেখককে অনেক ধন্যবাদ এমন চমৎকার একটি ভ্রমণের সুযোগ করে দেয়ার জন্য।
Read all reviews on the Boitoi app