

প্রশ্ন শুধু প্রশ্নই থেকে যায়। জলছবি হারায় জল তরঙ্গে; বাজে বীণা অগ্নিবীণা হয়ে; ক্ষুব্ধতা নিয়ে বাজে বাঁশি; বিষের বাঁশি হয়ে, তাই তো? চারিদিকে সতর্ক পাহারায়, রাজ প্রতিনিধি; বন্দী জননী-গণতন্ত্র; বিক্ষুব্ধ জনতা প্রহর গুনে, পেরুতে হবে গিরিন্দ্র; তাই তো? জ্বলেছে রোম, থামেনি সম্রাট নিরোর বাঁশি; নিজ কর্মকাণ্ডে, রাজন কুৎসিত কদাকার, দেখে না নিজেকে, বিবেকের আয়নায়, তাই তো?