

‘প্রিয়তমা মহল আমার’ উপন্যাসটি ত্রিমুখী এক অসম প্রেমের রোমান্টিক প্রেমের উপন্যাস। অসম ভিন্ন-ধর্মের প্রেমিক-প্রেমিকা অথচ মধুর মিলন। এক অসাধারণ প্রেমের উপন্যাস ‘প্রিয়তমা মহল আমার’। এক আকাশ সমান প্রেম, ভালোবাসা এবং বিরহের অথচ মধুর মিলন; এক ভিন্ন ধারার প্রেম কাহিনী। প্রকৃতিগতভাবেই প্রতিটি মানুষ রোমান্টিক থাকে। আর রোমান্টিকতার পর্ব ছুঁয়ে মানুষ প্রেমিক হয়ে ওঠে। প্রেমিকের প্রেমের ভেতর থাকে সৌন্দর্য, এক সমুদ্র ভালোবাসা, চাঁদনি রাতের রোমাঞ্চ, এক আকাশ সন্ধ্যা তারার অপূর্ব ঝিকিমিকি, প্রেমিক অথবা প্রেমিকার অধরা ঠোঁটে স্পর্শ করার আকাঙ্ক্ষা, বসন্ত বাতাসে নিজেকে উজাড় করে দিয়ে আকাশের মেঘের সাথে দক্ষিণা হাওয়ায় ভেসে চলার অপূর্ব মুহূর্ত, বাগানে ফুটে থাকা গোলাপের ভেতর ভালোবাসা খুঁজে ফেরা, গোধূলি বেলায় নীড়ে ফেরা পাখিদের ডানায় লেপ্টে থাকা মুহূর্ত থেকে বিচ্ছুরিত হওয়া সুখ, প্রেমিক-প্রেমিকার জোড়া চোখের ভাষায় লুকিয়ে থাকা অপার প্রেম—এমন সব মুহূর্তের সাতরঙা রঙধনুর মতো এই ‘প্রিয়তমা মহল আমার’ উপন্যাসটি। তার পরশে হয়তো আপনি প্রেমময় ভুবনে প্লাবিত হবেন অজানা এক সুখের প্লাবনে। হারিয়ে যাবেন আপনার প্রেমময় জীবনের এক নতুন অধ্যায়ে। ‘প্রিয়তমা মহল আমার’ উপন্যাসটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার লেখা সার্থক। আপনার প্রতিটি মুহূর্ত হোক ভালো লাগার, ভালোবাসার। শুভকামনা!