

"আমার যেমন পশ্চিমাদের মতো অর্ধ উলঙ্গ মেয়ে পছন্দ নয়, তেমন গাঁয়ের সিধেসাধা ঢংবাজও না। আমার গুছানো, পরিপাটি, উপস্থিত বুদ্ধিসম্পন্ন মেয়ে পছন্দ। উষ্মার মধ্যে এসব কিছু নেই। গলায় সুর নেই, চালচলনে তাল নেই। তার মধ্যে সারা বছর সর্দি লেগেই থাকে।" এইটুকু বলেই আমি থামলাম। গা গুলিয়ে আসছে যেন! লম্বা দম টেনে আবার বললাম, "সব থেকে বড় কথা, উষ্মার মধ্যে আত্মসম্মান বোধ নেই। যখন-তখন পা চেপে ধরে। মাথা নিচু করে নিজের সম্মান বিলিয়ে দেয়। আম্মু, আমার বউ হবে আত্মসম্পন্না। সমাজে মাথা উঁচু করে চলবে।" আমার বুকের ভেতর বয়ে বেড়ানো কথাগুলো একদমে শেষ করেই আমি মায়ের দিকে তাকালাম। খেয়াল করলাম, তার রাগে থমথমে মুখটা মিইয়ে এসেছে। লজ্জিত চাহনি আমার পেছনে। আমি চট করে পেছনে তাকিয়েই চমকালাম। উষ্মা ছলছল চোখ জোড়া নামিয়ে ফেলল।
ভালো!
Read all reviews on the Boitoi app
আমি কল্পনাও করি নি বইটি এতো ছোট হবে। এক বসাতেই পড়ে ফেলা যায়। যদিও গল্প আহামরি কিছু নয়। মনে হবে কোথাও যেনো পড়েছি। তবে লেখনী ভালো। শব্দচয়ন সুন্দর। লেখিকার প্রতি কৃতজ্ঞতা। সুস্থ থাকবেন।