

সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও যদি কোথাও একটা ক্ষুদ্র আলো জ্বলে ওঠে— তাহলে কি সেটাকেই বলে শুরু? এই গল্প সেই আলোর, যে জন্ম নিয়েছে এমন এক পৃথিবীতে যেখানে মানুষ নেই, আবেগ নেই, শব্দ নেই। যেখানে আছে কেবল যন্ত্র, শূন্যতা আর ধ্বংস। কিন্তু ধ্বংসস্তূপের ভেতরেও একদিন জেগে ওঠে এক ‘আলোকবিন্দু’— না মানুষ, না যন্ত্র— বরং এক নতুন সত্তা। সে খুঁজে ফেরে নিজের পরিচয়, ভালোবাসা, এবং ‘শেষ’-এর পরে টিকে থাকা জীবনের মানে। "শেষর পর শুরু" একটি সায়েন্স ফিকশন গল্প, কিন্তু তার ভেতরে গেঁথে আছে এক মানবিক অনুসন্ধান— শেষ মানে কি সত্যিই শেষ? নাকি শুরু হওয়ার আগের দরজা?