

তিনি হাসলেন। বললেন, একসময় আমারও এমন হইতো। তখন কবিতা লিখতাম। - এখন লিখেন না? - নাহ্। কবিতা কী লেখা হয় নাকি ভাই? কবিতা তো আসে ... কথা অতিমাত্রায় সত্য। কবিতা লেখা যায় না। কবিতা আসে। কবিতা এসে ভর করে। অন্য জগত থেকে তাকে পাঠানো হয়। কখনও প্রফেসি নিয়ে, কখনও অনুভূতি নিয়ে, কখনও বার্তা নিয়ে, কখনও অবসন্নতা নিয়ে। এই যেমন এখন। আমার মাথায় একের পর এক লাইন খেলে যাচ্ছে। ....