

সুইজারল্যান্ডের জুরিখ নদীর আশেপাশে রয়েছে সারি সারি বাড়িঘর। বিশাল আকৃতির উঁচু উঁচু বিল্ডিং নয়। তবে ছোট ছোট বাড়িগুলো দেখতে বেশ সুন্দর। তার মধ্যে সবচেয়ে নজরকাড়া বাড়িটির নাম “আবরার'স হাউজ”। পিংক কালারের এই বাড়িখানার গেইটের মাথায় বিশাল আকৃতির হ্যালো কিটি ইমোজি আঁকা। দুই তালা হবে বোধহয় বাড়িটা। ছাদে রয়েছে সুইমিংপুল। সুইমিংপুলের পাশেও হ্যালো কিটির ইমোজি আঁকা রয়েছে। বাড়ির সামনে একটা বিএমডব্লিউ, দুইটা ল্যাম্বোরগিনি গাড়ি এবং দুটো ব্যান্ডের বাইক সারিবদ্ধভাবে সাজানো রয়েছে। আর একখানা ভাঙাচোরা বাইকও পড়ে আছে এক পাশে। দেখেই বোঝা যাচ্ছে আজকেই এক্সিডেন্ট হয়েছে এই বাইক নিয়ে। বাইকের সিটে লাল রঙের তরল পদার্থ লেগে আছে। বাড়ির দক্ষিণ পাশে গুটি কয়েক কালো গোলাপ গাছ দেখা যাচ্ছে। তাতে ফুটে আছে গোলাপ। লাল বা সাদা গোলাপ হলে হয়তো সুন্দরভাবে দেখা যেতো। কিন্তু কালো গোলাপ বলে অদ্ভুত দেখাচ্ছে। এই বাড়িতে ঢোকার তিনটে প্রসেস রয়েছে: ১. ফিঙ্গার পিন, ২. পাসওয়ার্ড এবং ৩. কার্ড। আবরার’স হাউজের ড্রয়িং রুমে গম্ভীর মুখে বসে আছে আবরার তাসনিন। এই বাড়ির মালিক বা এই কিং বলা চলে তাকে। কপাল, হাত এবং বুকে আঘাতের চিহ্ন। ঠোঁটের কোণা থেকে রক্ত গড়াচ্ছে এখনো। লম্বা নাকখানা লাল হয়ে আছে।
"অনেক সুন্দর একটি ই-বুক। আদ্রিতার প্রতি আবরারের পসেসিভনেস, আবরারের চার বন্ধুর দুষ্টুমি, আদ্রিতাকে নিয়ে সিয়াম, আমান, আহাদের মজা করা, বেশি মজার ছিল সুইজারল্যান্ড এর উলালা শেখ এর দেওয়া নোবেল প্রাইজের কথা গুলো। আবরার একটা জিনিস অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যে এক নারীতে আসক্ত পুরষই হলো মহা পুরুষ। আর টিশার নিজের ভুল বোঝাটা, যেখানে সে উপলব্ধি করতে পেরেছে যে, " যাকে আমি ভালোবাসি তার সাথে জীবন কাটানোর চেয়ে যে আমাকে ভালবাসে তার সাথে জীবন কাটানো অনেক ভালো এবং অনেক সুখের হয় "। সত্যিই একদম মন ছুয়ে যাওয়ার মতন একটি গল্প।"
অনেক অনেক সুন্দর ছিল গল্পটা 😍😍অনেক ভালো লাগছে পড়তে 😘🥰😘🥰
Read all reviews on the Boitoi app
ভালো লেগেছে কিন্তু শেষ টা এলোমেলো লেগেছে।
তানিশা আপুর লিখা ই বুক টি আমার কাছে দারুন লেগেছে
অনেক সুন্দর একটি ই-বুক। আদ্রিতার প্রতি আবরারের পসেসিভনেস, আবরারের চার বন্ধুর দুষ্টুমি, আদ্রিতাকে নিয়ে সিয়াম, আমান, আহাদের মজা করা, বেশি মজার ছিল সুইজারল্যান্ড এর উলালা শেখ এর দেওয়া নোবেল প্রাইজের কথা গুলো। আবরার একটা জিনিস অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যে এক নারীতে আসক্ত পুরষই হলো মহা পুরুষ। আর টিশার নিজের ভুল বোঝাটা, যেখানে সে উপলব্ধি করতে পেরেছে যে, " যাকে আমি ভালোবাসি তার সাথে জীবন কাটানোর চেয়ে যে আমাকে ভালবাসে তার সাথে জীবন কাটানো অনেক ভালো এবং অনেক সুখের হয় "। সত্যিই একদম মন ছুয়ে যাওয়ার মতন একটি গল্প।
খুব ভালো গল্প লেখো আপু
অনেক সুন্দর ছিল। এক কথায় অসাধারণ 😫🫶
তানিশা অপুর গল্প মানেই বেষ্ট আমি তোমাতেই আসক্ত গল্পের একজন পাঠিকা তাই আবরার তাসনিন আমার খুব পছন্দের, যখন শুনছি আবরার আর আদ্রিতার ওপর ইবুক দেয়া হইছে তখন সাথে সাথে কিনছি এবং এইটা আমার এক্সপেক্টেশন থেকে অনেক অনেক বেশি ভালো লাগছে। এট লাষ্ট বলব আমি আপুর অনেক বড় একজন ভক্ত দোয়া করি হেটার্স দের উপেক্ষা করে এগিয়ে যান
খুব পছন্দের একটা চরিত্র।।।কিন্তু আমার কাছে মনে হলো বই টা খুবই অগোছালো।আরেকটু গুছিয়ে লেখা যেতো।অনেক কিছুই খোলাসা করা হয়নি।শুরু সুন্দর হলেও শেষ টা আরেকটু সুন্দর করে লেখা যেতো,অসম্পূর্ণ লেগেছে।গাদাগাদি করে সব চরিত্রগুলো ঢুকানো কিন্তু কিভাবে কি হল কোথা থেকে কি হলো অনেক কিছু আরো ভালো করে দিলে ভালো হতো।। লেখিকার ফেসবুকের গল্প খুবই সুন্দর আর গোছানো। যেহেতু আমরা এখানে বই কিনে পড়তে হয়, এক্সপেক্টেশন আরো একটু বেশি ছিল।।।যাই হোক বেস্ট অফ লাক❤️👍
আহ আবরার তাসনিন 😩😩 আবারো প্রেমে পড়ে গেছি অনেক অনেক সুন্দর হয়েছে আপু 🥰🥰🥰
গল্পটা সুন্দর, কিন্তু ছোট