

তোমার কথা মনে পড়ে প্রতিদিন, ঠিক ভোরের কুয়াশার মতো — আলতো ছুঁয়ে যায় আমার মন, তারপর নিঃশব্দে হারিয়ে যায়। চায়ের কাপ ঠোঁটে তুললে, তোমার হাসির প্রতিচ্ছবি দেখি ধোঁয়ার ভেতর। মনে হয়, এখনও তুমি টেবিলের উল্টো পাশে বসে আছো — তোমার প্রিয় রঙের চুড়ি পরা হাতে, চোখে সেই চিরচেনা অবহেলার ছায়া। তুমি তো ভালোবাসো না আমাকে — তা আমি জানি বহু আগেই। তবু কেন জানি না, তোমার নামটাই আমার প্রতিটি দোয়ায় জড়িয়ে পড়ে। কেউ বলে, সময় সব ভুলিয়ে দেয় — কিন্তু সময় তো শুধু ক্যালেন্ডার পাল্টায়, ভালোবাসা নয়। তুমি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছো, দিনের স্বপ্নগুলোও এখন তোমার নামে বাঁধা। প্রতিদিন তোমার অনুপস্থিতিকে সঙ্গী করে আমি হাঁটি অচেনা শহরের পথে। তুমি নেই — তবু তোমার গন্ধ লেগে থাকে বইয়ের পাতায়, বালিশের কভারে, এমনকি আয়নাতেও। আয়নায় এখন আর নিজের মুখ দেখি না — তোমার অবহেলার ছায়া দেখি। তুমি যা ছিলে না কোনোদিন, সেই তোমাকেই আমি সবচেয়ে বেশি ভালোবেসে ফেলেছি। তুমি চেয়েছিলে স্বাধীনতা, আমি দিয়েছিলাম মুক্ত আকাশ। তুমি চেয়েছিলে নিশ্চুপ বিদায়, আমি দিয়েছিলাম হাজার শব্দের কবিতা। এখনো লিখি… তোমাকে নিয়েই। তুমি শুনবে না জ
সুন্দর লেখা
Read all reviews on the Boitoi app