

সেদিনের কথাটা এখনো স্পষ্ট— তুমি আসছিলে ধীরে ধীরে, আর আমি মনভাঙা হাসিতে অভিনয় করছিলাম— যেন কিছুই হয়নি, যেন তুমি আর আমি আজও একটাই গল্প। তুমি বসেছিলে ঠিক আমার সামনে, কিন্তু আমাদের মাঝখানে ছিল হাজারটা না বলা কথা, অজস্র ভুল বোঝাবুঝির পাহাড়। আমি তো বলতে চেয়েছিলাম— "থেকে যাও," "আরেকবার শুরু করি," কিন্তু ঠোঁট কাঁপলো, শব্দ বের হলো না। তুমি তাকিয়ে ছিলে কিছুক্ষণ, তারপর মুখ ফিরিয়ে নিয়েছিলে ঠিক ওই ভঙ্গিতেই— যেভাবে শেষবার ভালোবেসেছিলে আমাকে। তুমি চলে গেলে… আর আমি ওই চায়ের কাপে রেখে গেলাম আমার ভেঙে যাওয়া পৃথিবীটা। তোমার চলে যাওয়ার পর আমি প্রতিদিন সন্ধ্যায় একটা করে চিঠি লিখি — যার ঠিকানা নেই, ডাকটিকিট নেই, শুধু তোমার নামটাই বারবার লিখে যাই যেন এইটুকুই আমার শান্তি। আজও মাঝে মাঝে তোমার কণ্ঠ কানে বাজে, তোমার "ভালো থেকো" শুনলেই বুকটা কেঁপে ওঠে। তুমি তো ভালো থেকেছো— আমি শুধু তোমায় ভালোবাসা ছাড়া আর কিছুই দিতে পারিনি।