

ইরা আর আরশের সংসার ছিল ভালোবাসার উষ্ণ ছায়ায় ঘেরা এক ছোট্ট পৃথিবী। নতুন প্রাণের আগমনের খবর সে সুখকে আরও গভীর করল। ইরা মাতৃত্বের আনন্দে বিভোর, আর আরশ দায়িত্বশীলতার ছায়াতলে তাকে আগলে রাখতে ব্যস্ত। কিন্তু প্রেগন্যান্সির শারীরিক দূরত্ব আরশের মনে জন্ম দিল অস্থিরতা আর অপূর্ণতা। দুর্বল মুহূর্তের ভুল সিদ্ধান্তে সে নিজের বিশ্বাসভঙ্গের ইতিহাস রচনা করল। নিষ্পাপ ভালোবাসার সংসারে এক নিষিদ্ধ অধ্যায় যোগ হলো—কাজের মেয়ে মিনুর সঙ্গে আরশের অবাধ্যতা। অথচ এই প্রেগন্যান্সির কঠিন দিনগুলোতে ইরা কখনও ভেবেও দেখেনি তার স্বামী এমন বিশ্বাসঘাতকতা করতে পারে। কঠিন সময়ে স্বামীর এমন কুকর্মের কথা শুনে ভেঙে পড়ে ইরা। ওর প্রেগন্যান্সির সুযোগ নিয়ে শেষ পর্যন্ত আরশ কিনা কাজের মেয়ের সঙ্গে নিজের শারীরিক চাহিদা মিটালো? প্রতিটি পুরুষ মানুষ কি এমনই হয়? অবশ্য আরশ নিজের ভুল বুঝতে পেরে ইরার কাছে ক্ষমা চেয়েছে। কিন্তু আদৌ কি ইরা তাকে ক্ষমা করবে? নাকি অনাগত সন্তানের আগমন ঘটার আগেই দু'জনের বিচ্ছেদের গল্প রচিত হবে? শেষটা জানতে হলে আপনাকে অবশ্যই "প্রেগন্যান্ট বউ" গল্পটি পড়তে হবে।