

“অভিমানী মিষ্টি বউ আমার, ভার্চুয়াল পত্রের শুরুতে তোমাকে বেলি ফুলের ভালোবাসা। তুমি আমার প্রেমিকা নও। হাজার ফুল নিয়ে তোমার পিছু ছুটে তোমার রাগ ভাঙানো প্রেমিক আমি নই। তুমি প্রণয়িনী, তুমি অনিন্দ্য সুন্দর শ্যামকন্যা। তোমার রাগ বলো বা অভিমান, তা আমি ভাঙাবো না। আচ্ছা, তুমি এসব পড়ে কি আরো রাগ করছো? কি মনে হচ্ছে, আমাকে সামনে পেলে তুমি ঘুষিয়ে নাক ফাটাতে? আচ্ছা, রাগছো যখন রাগো। রাগলে তোমাকে সুন্দর লাগে। মিষ্টি লাগে। এবার বলি কেন তোমার রাগ ভাঙাবো না। ইনায়া, আমার চাওয়াতে কি খুব ভুল রয়েছে? আমার জায়গায় নিজেকে দাঁড় করাও, তবে বুঝবে আমার না করার কারণ। তোমাকে দূরে রাখা আমার কাছে বিষের সমান। জেনে-বুঝে কেউ বিষ চায় কি? তুমি বাইরে পড়তে চাইছো যখন আমি রাজি হচ্ছি। তোমাকে না করার সাধ্যি কার? তবে যতদিন তুমি চট্টগ্রাম থাকবে ততদিনে তোমার সাথে আমি একটা ভার্চুয়াল সংসার করবো। এবার বলো, ‘উইল ইয়্যু বি মাই ভার্চুয়াল ওয়াইফ?’ ইতি, ধ্রুব পুনশ্চ: চিঠি লিখতে আমি অভ্যস্ত নই। নিজের অনুভূতি প্রকাশে বলো বা কোনো কথা গুছিয়ে লেখার ক্ষেত্রে; আমি বড্ড কাঁচা। চিঠির কথাগুলো কখনো আমার সামনে কখনো বলো না। আমি প্রচণ্ড লজ্জা পাবো তাহলে।” পুরোটা পড়ে ইনায়া তাকিয়ে রইলো স্ক্রিনের দিকে। তার কিরূপ প্রতিক্রিয়া দেখানো উচিত সে ভেবে পেলো না। এসব অনুভূতি তার জন্য সম্পূর্ণ নতুন। সে আবারও বার্তাটি পড়লো। একবার, দু'বার, শেষে অগণিতবার…। অসহনীয় অনুভূতি নিয়ে মুহূর্তেই কল লাগালো ওপাশের ব্যক্তিটিকে।
"এই ক্যামেলিয়া গল্পটা আমার কাছে মারাত্মক লেভেলের সুন্দর লাগছে। গল্পের একেকটা চরিত্র ছিলো অসম্ভব সুন্দর। তন্মধ্যে বেশি ভালো লাগছে ধ্রুবও ইনায়ার জুটিকে এদেরকে অনেক বেশি ভালো লাগছে। গল্পের মধ্যে কোনো অশ্লীলতার শিকি অংশও নেই যার কারণে গল্পটা আমার নিকট অধিক প্রিয় হয়ে গেছে। ফারহানা চৌধুরী আপুর গল্প মানেই সেরা! তার লেখার হাত চমৎকার আর সেই চমৎকার বাবে উপস্থাপন করেছে এই সুন্দর একটি ক্যামেলিয়া গল্পের মাঝেও। এক কথায় বলতে গেলে গল্পটা অসম্ভব সুন্দর! কোমো দ্বিধাবীহিন যেকেউ চাইকে গল্পটা পড়তে পারবে। আমার তো অনেক বেশি ভালো লাগছে গল্পটা পড়ে। গল্পটা এতোটা আকৃষ্ট করেছে যে এক বইস্টাই পুরো গল্পটা পড়ে শেষ করেছি ❤️"
এই ক্যামেলিয়া গল্পটা আমার কাছে মারাত্মক লেভেলের সুন্দর লাগছে। গল্পের একেকটা চরিত্র ছিলো অসম্ভব সুন্দর। তন্মধ্যে বেশি ভালো লাগছে ধ্রুবও ইনায়ার জুটিকে এদেরকে অনেক বেশি ভালো লাগছে। গল্পের মধ্যে কোনো অশ্লীলতার শিকি অংশও নেই যার কারণে গল্পটা আমার নিকট অধিক প্রিয় হয়ে গেছে। ফারহানা চৌধুরী আপুর গল্প মানেই সেরা! তার লেখার হাত চমৎকার আর সেই চমৎকার বাবে উপস্থাপন করেছে এই সুন্দর একটি ক্যামেলিয়া গল্পের মাঝেও। এক কথায় বলতে গেলে গল্পটা অসম্ভব সুন্দর! কোমো দ্বিধাবীহিন যেকেউ চাইকে গল্পটা পড়তে পারবে। আমার তো অনেক বেশি ভালো লাগছে গল্পটা পড়ে। গল্পটা এতোটা আকৃষ্ট করেছে যে এক বইস্টাই পুরো গল্পটা পড়ে শেষ করেছি ❤️
Read all reviews on the Boitoi app
অসাধারণ 🫶
ভাল।। বাট ছাড়া ছাড়া লাগলো
এক কথায় অসাধারণ ♥️😘
অতীব সুন্দর একটি গল্প। ফারহানা আপুর লেখা যে সকল গল্পগুলো আমি পড়েছি সেগুলো সবটাই দারুন। এই ইবুকটা পড়ার জন্য আমি অতি আকাঙ্খায় বসে ছিলাম। একদিনের জন্য হলেও সেটা বিনামূল্যে করে দেওয়ায় আমার খুব সুবিধা হয়েছে। আপু তুমি যদি আমার লেখাটা পড়ো তাহলে বলি তুমি জানো আমি তোমার কত বড়ো পাঠিকা। ঠিক তুমি যতটা মিষ্টি গল্পটা ততটাই মিষ্টি লেগেছে আমার কাছে facebook অ্যাপ এ ক্যামেলিয়া নামে যে গল্পটি আছে সেটা থেকেও ই বুকটা আরো সুন্দর হয়েছে। এক কথায় বলতে গেলে আমার মন ছুঁয়ে গেছে। কেউ যদি আমাকে ই বুক রেকমেন্ড করতে বলে আমি অবশ্যই ক্যামেলিয়া রেকমেন্ড করবো। গল্পটির বিষয়ে আসি এবার। আমার কাছে ধ্রুব চরিত্রটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে। তার বলা প্রত্যেকটি প্রেম বাক্য আমার কাছে মুগ্ধতার সমান। গল্পটা এতটাই সুন্দর আর এত সুন্দরভাবে আপু ফুটে তুলেছে যে আমার মন ছুঁয়ে গেছে। ইনায়া প্রথমে ধ্রুবকে মেনে না নিলেও পরে যে কি পরিমান ভালোবাসায় আঁকড়ে গেছে সেটা বুঝতে একটুকুও অসুবিধা আমার হয়নি। গল্পটা একদিনে শেষ করলাম বলা যেতে পারে কিছুক্ষনের মধ্যে। হয়তো এক ঘন্টা বা আরও কম। তাহলে বোঝো গল্পটা কতটা ভালো লেগেছে। ভালো থেকো আপু এই গল্পটা অনেক অনেক অনেক সুন্দর ঠিক তোমার মতো।❤️❤️
অসাধারণ 🫶
Onk vlo lagche amr kache..... 🥰
ক্যামেলিয়া গল্পটা খুবই সাধারণ একটা প্লটের। তবে এই গল্পের প্রত্যেকটা চরিত্রই অসাধারণ। চারিত্রিক বিশ্লেষণের দিক দিয়ে ইনায়া চরিত্রটি আমার মনকেরে নিয়েছে।চঞ্চল, চটপটে, আত্মমর্যাদা সম্পন্ন একজন মেয়ে। ধ্রুবকেও ভালো লেগেছে অনেক।ইনায়াকে তার খালার কাছ থেকে প্রোটেক্ট করার দিকটা খুবই ভালো লেগেছে। তাছাড়া অন্যান্য চরিত্রের মধ্যে নাসিমা বেগম,উদয়,ইশিতা,ইনায়ার আম্মু এদের উপস্থিতি যদিও কম তবু্ও মন ছুয়ে দেওয়ার মতো। সবশেষে যেই দিকটা ভালো লেগেছে তাহলো ইনায়ার স্বপ্নকে বিসর্জন না দেওয়া। সবশেষে এটাই বলবো গল্পটা মন ভালো করে দেওয়ার মতো।
খুবই সুন্দর একটা গল্প,,, মন ভালো করার মত,,, খুবই সুন্দর করে প্রতিটা বিষয় ফুটিয়ে তুলেছে লেখিকা আপু,,আপনারা চাইলে পড়তে পারেন,,❤️🩹
ইশ কি সুন্দর অসাধারণ লেখা🥺 সবচেয়ে বেশি ভাল্লাগছে হচ্ছে ধ্রুব যখন তার খালার সাথে তার বউয়ের হয়ে কথা বলছে🤍